Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আন্তর্জাতিক আদিবাসী দিবস ও কিছু কথা

 

আন্তর্জাতিক আদিবাসী দিবস ও কিছু কথা


 🔸 রাধামাধব মণ্ডল


  ➡️ আজ ৯ই আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশ্বের প্রান্তিক এই জনগোষ্ঠীর জীবন, জীবিকা সঙ্গে সঙ্গে তাঁদের সংস্কৃতির বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখতে, তাঁদের ভাষার চর্চাকে অব্যাহত রাখতে জাতিসংঘ কর্তৃক এই দিনটি গৃহীত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে। এই দিনটিকে পালনের মধ্য দিয়ে, এই প্রান্তিক জনজাতিকে সম্মান জানানো হয়েছে। এই দিনটিকে একটি স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত করতে, লড়াই করেন বাংলার বরেণ্য সমাজকর্মী তথা সাহিত্যিক মহাশ্বেতা দেবী।

তাঁর একাধিক লেখায় উঠে এসেছে অরণ্যচারীদের জীবন যাপনের সংস্কৃতি। তাঁর অরণ্যের অধিকার, বীরষা মুণ্ডাকে নিয়ে লেখা অন্য জীবনের কাহিনি।

আন্তর্জাতিক আদিবাসী দিবসের মাধ্যমে, বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যার সমাধান, জনগোষ্ঠীর উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির জন্য জাতিসংঘ এবং আদিবাসী জাতি এক নতুন অংশীদারিত্ব শিরোনামে ১৯৯৩ সালকে আন্তর্জাতিক আদিবাসী বর্ষ ঘোষণা করা হয়। অরণ্যজীবী আদিবাসীদের অধিকার, মানবাধিকার, স্বাধীনতাসংক্রান্ত বিষয়সমূহ নিয়ে ১৯৮২ সালের ৯ই আগস্ট জাতিসংঘের আদিবাসী জনগোষ্ঠীবিষয়ক ওয়ার্কিং গ্রুপ-এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল। এই দিনটিকে স্মরণ করার জন্য জাতিসংঘ ১৯৯৪ সালের ২৩শে ডিসেম্বর দিনটিতে ৯ই আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে।

 পৃথিবীর বিভিন্ন দেশের অবহেলিত, সুযোগবঞ্চিত আদিবাসী জাতিসমূহের সমস্যাগুলোর ওপর মনোযোগ আকর্ষণ করা এবং তাঁদের অধিকার রক্ষা করা, তাঁদের উন্নয়নের সুযোগ সৃষ্টি করার জন্যই এই দিনটি আজও পালিত হয়।

আজও এই অরণ্যচারীদের জন্য বহু গবেষক কাজ করে চলেছেন। গোটা দেশে, এই জনজাতির মানুষেরাই রয়েছেন আলোর বাইরে। দিন চিহ্নিত হয়েছে। সম্মান জানানো হয়েছে জাতিটিকে। কিন্তু আজও আলোকমালায় উজ্জ্বল হয়নি জাতিটির ভবিষ্যৎ। রাষ্ট্রের বঞ্চনায় এখনও এই দেশের আলো থেকে অনেক দূরে দাঁড়িয়ে রয়েছে আদিবাসীরা! ঝাড়খণ্ড রাজ্যে আদিবাসীদের জমি দখলে মদত দিচ্ছে সরকার। স্বাস্থ্য, চিকিৎসা ব্যবস্থার অন্ধকারে এখনও রয়েছে ঝাড়খণ্ড, উড়িষ্যার আদিবাসীরা। তবে আশার কথা শিক্ষার আলোকে, কর্মসংস্থানের লড়াইয়ে আসতে শুরু করেছে আমাদের দেশের আদিম জনজাতির মাটির দেবতারা।