Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মেমারি শহর জুড়ে নানা কর্মসূচিতে স্বাধীনতা দিবস পালন

 

মেমারি শহর জুড়ে নানা কর্মসূচিতে স্বাধীনতা দিবস পালন


সেখ সামসুদ্দিন : গোটা মেমারি শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হলো ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলন, মাস্ক বিতরণ, ফল, মিষ্টি, চকলেট বিতরণ কর্মসূচি চলে। মেমারির বিধায়ক নার্গিস বেগম তার বিধায়ক অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজীর প্রতিকৃতিতে মাল‍্যদান করেন এবং মাস্ক, লাড্ডু ও চকলেট বিতরণ করেন।



 দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের সদস্যবৃন্দ খাঁড়ো ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। ছিল মাস্ক বিতরণ কর্মসূচি। মেমারি পুরসভার বিদায়ী কাউন্সিলর মানসুরা বেগম ও তার ওয়ার্ডের ক্লাব সদস‍্যদের উপস্থিতিতে সভাপতি ডাঃ বিপ্লব চ‍্যাটার্জী জাতীয় পতাকা উত্তোলন করেন। মেমারি ব‍্যবসায়ী কল‍্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা সহ সদস‍্যদের উপস্থিতিতে সভাপতি কুমার কান্তি রায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সংক্ষিপ্ত বক্তব‍্য রাখেন।



 মেমারি ব্লক তৃণমূল কংগ্রেস মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক বামুনপাড়া মোড়ে শিক্ষক সংগঠনের অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং পথচলতি অভাবী মানুষের মধ‍্যে মাস্ক, ফল ও সাবান বিতরণ করেন। শিক্ষক সংগঠন প্রতি বছর হাসপাতালে ফল বিতরণ করে। এবছর হাসপাতাল এলাকা কন্টেইনমেন্ট জোন হয়ে‍ যাওয়ায় হাসপাতালের পরিবর্তে সংগঠনের অফিসের সামনে এই কর্মসূচি করেন বলে জানান কৌশিকবাবু।



 মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি অফিস সংলগ্ন গ্রীণপার্ক মোড়ে জাতীয় পতাকা উত্তোলন করে ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পতাকা উত্তোলন করেন ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য এবং সহযোগিতা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম। উপস্থিত ছিলেন দলীয় শাখা সংগঠনের নেতৃত্ব।


 মেমারি কৃষ্ণবাজারে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মানুষদের নিয়ে পতাকা উত্তোলন করেন জেলা ছাত্র পরিষদ সহ সভাপতি মুকেশ শর্মা। উপস্থিত ছিলেন অজিত সিং, সফিকুর রহমান সহ দলীয় কর্মীবৃন্দ। এখনেও মাস্ক ও মিষ্টি বিতরণ করা হয়।