Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুর ব্লক অফিসে সংস্কৃতি দিবস উদযাপনে রাখি বন্ধন উৎসব



জামালপুর ব্লক অফিসে সংস্কৃতি দিবস উদযাপনে
রাখি বন্ধন উৎসব

অতনু হাজরা, জামালপুর :  পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আজ জামালপুর ব্লক অফিসে পঞ্চায়েত সমিতির স্থায়ী মঞ্চে সংস্কৃতি দিবস উদযাপনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো রাখি বন্ধন উৎসব। বর্তমানে করোনা আবহে এই উৎসব পালন করতে হচ্ছে বলে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আজ মাস্ক বিতরণ কর্মসূচি নেওয়া হয়।



সেই মোতাবেক আজকের এই মঞ্চ থেকে উপস্থিত সকলকেই মাস্ক বিতরণ করেন বি ডি ও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক ও  ব্লক যুব আধিকারিক সমরেশ দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন কর্মাধ্যক্ষ পূর্ণিমা মালিক, শিপ্রা ওঝা, কার্তিক ঘোষ, অনুপম চ্যাটার্জি সহ অন্যান্যরা। রাখি মানেই সৌভাতৃত্ব, রাখি মানেই সম্প্রীতি আজ সেই বার্তাই দিলেন মঞ্চ থেকে ব্লক আধিকারিকরা। সরকারি নিয়ম মেনেই সামাজিক দূরত্ব বজায় রেখেই এই অনুষ্ঠান করা হয়।