Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শালুক ফুল তুলতে গিয়ে আউশগ্রামে জলে ডুবে মারা গেল এক যুবক


 

শালুক ফুল তুলতে গিয়ে আউশগ্রামে জলে ডুবে মারা গেল এক যুবক


নিজস্ব সংবাদদাতা, আউশগ্রাম : শালুক ফুল তুলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। বুধবার সকালে গোয়াল পুজো উপলক্ষে পূর্ব বর্ধমানের আউশগ্রামের রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকার গোপালপুর গ্রামের মদন পুকুরে শালুক ফুল তুলতে গিয়ে স্থানীয় রামনগরের কোঁড়া পাড়ার বছর ৩৩ এর শ্যামল কোঁড়া ওরফে মিঠুন জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয়। স্থানীয়সুত্রে খবর, সকালের দিকে সাইকেল নিয়ে ওই যুবকটিকে ফুল তুলতে যেতে দেখে গ্রামের মানুষ।



 বেলা গড়িয়ে ১১ টা নাগাদ পুকুর পাড়ে সেই সাইকেল ও তার উপর একই ভাবে জামাকাপড় খোলা রাখা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। সকলে সমবেত হয় ১০০ দিনে কাটানো পুকুরপাড় দেখতে। নজরে পড়ে শালুক দলে একটি গামছাবাঁধা কিছু জলে ভাসছে। সকলের সন্দেহ ঘণিভূত হলে, স্থানীয় আউশগ্রাম থানার ছোড়া ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে জল থেকে মৃত অবস্থায় মিঠুনকে (৩৩) উদ্ধার করে। মৃত মিঠুনের বাবা সুকুমার কোঁড়া বলেন, সকালে পাড়ার কয়েকজন গোয়াল পুজোর জন্য শালুক ফুল আনতে বলে। বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে যায়। পুলিশের খবরে গিয়ে দেখি, পায়ে দল জড়িয়ে গভীর পুকুরের জলে পড়ে আছে। আমার ছোট ছেলে মিঠুন। তার বিয়ে হয়নি। আউশগ্রামের রামনগরের কোঁড়া পাড়ার বাসিন্দা যুবক একটু আধটু নেশাও করতো বলে জানা যায়। পুলিশের উপস্থিতিতে জল থেকে মৃতদেহ তুলে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।