Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নানা প্রকল্পের উদ্বোধনে জামালপুর ২ গ্রাম পঞ্চায়েত জনগণের পাশে

 

নানা প্রকল্পের উদ্বোধনে জামালপুর ২ গ্রাম পঞ্চায়েত জনগণের পাশে


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলায় জামালপুর ২ নং গ্রাম পঞ্চায়েতে আজ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন হলো। পঞ্চায়েত অফিসে একটি শীতল পানীয় জল প্রকল্প, একটি সাইকেল শেড ও একটি স্যানিটাইজ গেট বসানো হয়। নতুন এই প্রকল্পগুলির উদ্বোধন করেন বি ডি ও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। উপস্থিত ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক, পঞ্চায়েত প্রধান মামনি মুর্মু, উপ প্রধান উদয় দাস সহ পঞ্চায়েতের কর্মীরা। 


মেহেমুদ খান বলেন সারা রাজ্য জুড়েই উন্নয়নের জোয়ার চলছে যা করছেন আমাদের সকলের প্রিয় জননেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামালপুর ২ নং পঞ্চায়েত এই প্রকল্প গুলো রূপায়ন করেছে বলে তাদের তিনি ধন্যবাদ জানান। ভূতনাথ মালিক পঞ্চায়েতের এই কাজের জন্য তাদের ধন্যবাদ জানিয়ে বলেন এই স্যানিটাইজ টানেল করোনা মোকাবিলায় অনেকটা সাহায্য করবে।