Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমান জেলায় মাস্ক ও স্যানিটাইজার ব্যাঙ্ক



পূর্ব বর্ধমান জেলায় মাস্ক ও স্যানিটাইজার ব্যাঙ্ক


সেখ সামসুদ্দিন : ব্যাঙ্ক মানে সাধ্যমতন জমিয়ে রেখে প্রয়োজন মতন ফেরত পাওয়ার জায়গা। পূর্ব বর্ধমান জেলা তথা সারা রাজ্যে তথা সমগ্র দেশে প্রথম বার মাস্ক ও স্যানেটাইজার ব্যাঙ্ক খোলার উদ্যোগ নিল পল্লীমঙ্গল  সমিতি। ব্লাড ব্যাঙ্কে গেলে কারুর দান করা রক্তের বিনিময়ে যেমন রক্ত পাওয়া যায়, ব্যাঙ্কে গেলে আপনার জমানো টাকা থেকে তা প্রয়োজন মতন তুলতে পারেন, স্যানেটাইজার ও মাস্ক ব্যাঙ্ক থেকে ঠিক তেমনই আপনার প্রয়োজন মতন ১লিটার স্যানেটাইজার ও ২টি মাস্ক বিনামূল্যে ৫ কেজি প্লাস্টিক বা ৫টি চারা গাছ দানের মাধ্যমে পেতে পারেন বা স্বল্প মূল্যে (মাত্র ৪৯টাকায়) পেতে পারেন । জেলার প্রত্যেক মানুষ মাসে ১বার করে এই সুবিধা নিতে পারেন এই ব্যাঙ্ক থেকে। ব্যাঙ্কে সবসময় কোনো কিছুর বিনিময়ে কিছু পাওয়া যায় তাই মাত্র ৫কেজি প্লাস্টিক বা ৫টি চারা গাছ এনেই পেতে পারেন করোনা মোকাবিলার অস্ত্র।


করোনাকে রুখতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এমনই উদ্যোগ পল্লীমঙ্গল সমিতির ‌ সকাল ১১টা থেকে বিকাল ৫টা অবধি পল্লিমঙ্গল সমিতির অফিসে এসে এই সুযোগ নিতে পারেন বলে জানান সাধারণ সম্পাদক সন্দীপন সরকার। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এই নম্বরে : ৯০৬৪৯৯৩১৩৬।