Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর মঙ্গল কামনায় মহাযজ্ঞ


 

রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর মঙ্গল কামনায় মহাযজ্ঞ


সত্যনারায়ন শিকদার ও অতনু ঘোষ, পূর্ব মেদিনীপুর : রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী'র মঙ্গল কামনায় মহাযজ্ঞ করলো পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বন্দর সৎসঙ্গ আশ্রম। বৃহস্পতিবার আশ্রমের মাঠে শুভেন্দুবাবুর নামে যজ্ঞ করলেন একাধিক পুরোহিত। যদিও করোনা অতিমারীর সতর্কতায় কাউকে কাছে ঘেঁষতে দেওয়া হয়নি।


 খেজুরি বন্দর সৎসঙ্গ আশ্রম এর অধ্যক্ষ দীপঙ্কর মন্ডল জানিয়েছেন, “শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৩ তম আবির্ভাব দিবস উপলক্ষে হাতেগোনা কয়েকজন সৎসঙ্গীকে নিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। শুভেন্দু অধিকারী শুধুমাত্র একজন জনপ্রিয়তম রাজনীতিক বা মন্ত্রী নন। তিনি মানবতার পূজারী। লকডাউনজুড়ে এবং আমফানের পরে তিনি রাজ্যের লক্ষ লক্ষ দুঃস্থের সেবা করেছেন। আমরা শ্রীশ্রী ঠাকুরের কাছে শুভেন্দুবাবুর সুস্বাস্থ্য ও আরও সমৃদ্ধি কামনায় যজ্ঞ করলাম।”


 পুরোহিতদের কথায়, তিনি মঙ্গল চান তাঁর পরিবারের। তিনি মঙ্গল ও শান্তি কামনা করেন রাজ্যজোড়া তাঁর ‘বৃহত্তর পরিবারেরও। জেলায় জেলায় শুভেন্দুবাবুর অসংখ্য অনুগামী রয়েছেন। সকলেই এই মানবতার পূজারীর জন্য মঙ্গল কামনা করেন।