Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

স্বাধীনতা দিবসে বর্ধমান ওয়েভ সম্মানিত করলো কোভিড যোদ্ধাদের

 

স্বাধীনতা দিবসে বর্ধমান ওয়েভ সম্মানিত করলো কোভিড যোদ্ধাদের 


নিজস্ব সংবাদদাতা, বর্ধমান : করোনা আবহে স্বাধীনতা দিবসে অভিনব কর্মসূচি গ্রহণ করল সামাজিক - সাংস্কৃতিক সংগঠন বর্ধমান ওয়েভ। 'অঙ্গীকার : করোনা থেকে স্বাধীনতা' শীর্ষক কর্মসূচিতে কোভিড যোদ্ধাদের সম্মানিত করার পাশাপাশি এদিন সংবাদপত্র পাঠক ও পথচলতি মানুষের কাছে কটন মাস্ক ও প্রচারপত্র বিলি করা হয়। গতবছর এই দিনটিকে অন্যরকমভাবে পালন করেছিল ওয়েভ। স্বাধীনতা সংগ্রামীদের বাস্তুভিটায় নিয়ে যাওয়া হয়েছিল জেলার স্কাউট ও স্কুলপড়ুয়াদের। এবারের কোভিড পরিস্থিতিতে তারা একটু অন্যরকম ভেবেছেন। তিনটি দলে বিভক্ত হয়ে তারা সম্মানিত করেন কোভিড সংক্রমণের তীব্রতায় যারা সামনে থেকে লড়ছেন ও যারা সেই লড়াইয়ের নেতা তাদের। প্রথম দলটি সম্মানিত করে পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি শম্পা ধাড়া, সহ-সভাধিপতি দেবু টুড, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী ও বর্ধমান থানার আই সি পিন্টু সাহাকে।


 দ্বিতীয়দলটি ছিল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সম্মানিত করা হয় হাসপাতালের সুপার ডাঃ প্রবীর সেনগুপ্ত, ডেপুটি সুপার ডাঃ কুণালকান্তি দে, নার্সিং স্টাফ সহ হাসপাতাল পুলিশ ক্যাম্পের আধিকারিক সহ অন্যান্যদের। তৃতীয় দলটি ছিল বর্ধমান পুরসভায়। এখানে পুরসভার কার্যনির্বাহী আধিকারিক অমিত গুহ ও দুই আধিকারিক জয়রঞ্জন সেন ও তাপস মাকরকে সম্মানিত করা হয়। সম্মানিত করা সেই মানুষদের যারা করোনা রোগীদের কাছে পৌঁছে তাদের সেবা যোগাচ্ছেন, হাসপাতালে নিয়ে যাচ্ছেন। 


ওয়েভের তরুণ ব্রিগেড বীরহাটা মোড়ে ট্রাফিক আইল্যান্ডের কাছে পথচলতি মানুষের কাছে মাস্ক ও করোনা রোধের বার্তাবাহী লিফলেট তুলে দেন। সংস্থার পক্ষে দিবেন্দু মন্ডল, প্রসূন চন্দ্র, বিকু শর্মা সবাইকে হাতে হাত রেখে এই কাজে সাহায্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন, প্রচার নয় এই অতিমারী রুখতে মনোবল বাড়াতে হবে। সচেতনতার তরঙ্গ গড়ে তুলতে হবে, সেই তরঙ্গই তুলতে চায় বর্ধমান ওয়েভ। সমগ্র অনুষ্ঠানে ওয়েবের সঙ্গে ছিলেন শহরের অন্যতম দুই সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামা প্রসাদ চৌধুরী এবং কবীর সৌরভ।