Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এর প্রয়াণে ৭ দিনের রাষ্টীয় শোক, আগামীকাল পশ্চিমবঙ্গে সরকারি ও আধাসরকারি অফিসে ছুটি


 

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এর প্রয়াণে ৭ দিনের রাষ্টীয় শোক, আগামীকাল পশ্চিমবঙ্গে সরকারি ও আধাসরকারি অফিসে ছুটি


জগন্নাথ ভৌমিক


বীরভূমের মিরাটিগ্রাম থেকে দিল্লির রাইসিনা হিলস এক দীর্ঘ পথপরিক্রমার ইতিহাসে ছেদ পড়লো সোমবার। প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর জীবনাবসানে গোটা দেশ জুড়ে শোকের ছায়া‌। প্রণববাবুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এর মৃত্যুতে সাতদিনের রাষ্টীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রণবাবুর মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল মঙ্গলবার রাজ্যের সরকারি ও আধাসরকারি অফিসে ছুটি ঘোষণা করেছেন।



উল্লেখ্য গত ১০ আগস্ট তিনি করোনায় আক্রান্ত হন। তারপর থেকেই দিল্লির সেনা হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। ভর্তি হওয়ার পর থেকেই তিনি ছিলেন ভেন্টিলেশনে। আজ সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ছিলেন ভারতের রাষ্ট্রপতি পদে আসীন। প্রণব মুখোপাধ্যায় ছিলেন ভারতের ত্রয়োদশ তম রাষ্ট্রপতি।



 বীরভূম জেলার লাভপুর থানার কিন্নাহারের মিরাটি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৩৪ সালের ১১ই ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন কামদাকিঙ্কর মুখোপাধ্যায় একজন স্বাধীনতা সংগ্রামী। মা ছিলেন রাজলক্ষ্মী দেবী। শৈশবে গ্রামের স্কুলের পাঠ শেষ করেই কৈশোরে কিন্নাহার শিব চন্দ্র হাই স্কুলে ভর্তি হন। সিউড়ি বিদ্যাসাগর কলেজ থেকে স্নাতক হওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। প্রথম জীবনে তার মধ্যে বামপন্থী দর্শনের প্রভাব পড়ে‌ তিনি কমিউনিস্ট আদর্শে আকৃষ্ট হয়ে পড়াশোনা চর্চার অভ্যাস শুরু করেন। জানা যায় এক সময়ে তিনি আগমার্কা কমিউনিস্ট নেতা চিত্ত রায়, অনীলকান্ত রায়, চাঁদ গোপাল রায় দের সঙ্গে যোগাযোগ বাড়তে থাকে। পরবর্তীকালে তাঁর বাবা বাংলা কংগ্রেসের দিকে পুত্র প্রণব মুখোপাধ্যায় কে ঠেলে দেন। বাংলা কংগ্রেসের হাত ধরেই প্রণব মুখোপাধ্যায়ের রাজনীতিতে আত্মপ্রকাশ। পরবর্তীকালে ইন্দিরা গান্ধির সান্নিধ্যে বদলে যায় তার রাজনৈতিক জীবনের আঙ্গিক। একটা সময়ে তিনি দিল্লিবাসী হয়ে পড়েন। ১৯৬৯ সালে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। এরপর থেকে তিনি পরপর পাঁচবার রাজ্যসভার সাংসদ ছিলেন‌ তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী পদে ছিলেন। ধৈর্য নিষ্ঠা পরিশ্রম আর আনুগত্য দিয়ে আদায় করেছেন জাতীয় কংগ্রেস দলের সকলের শ্রদ্ধা ভালোবাসা।