Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন জামালপুরে


তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন জামালপুরে


অতনু হাজরা, জামালপুর : ২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। রাজ্যের সমস্ত ব্লকেই পালন করা হয় আজকের এই বিশেষ দিনটি। স্বয়ং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিকাল ৩টে ভার্চুয়াল মিটিংয়ে বক্তব্য রেখেছেন। পূর্ব বর্ধমানের জামালপুরে আজ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করলো। 



 প্রথমে জামালপুর মহাবিদ্যালয়ে পতাকা উত্তোলন করে পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খানের পার্টি অফিসে মেহেমুদ খান ও ভুতনাথ মালিকের উপস্থিতিতে পতাকা উত্তোলন করে তারপর কেক কেটে আজকের দিনটি উৎসাহের সঙ্গে পালন করে। ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন সাধারন সম্পাদক কৌস্তিক ঘোষাল, ছাত্রনেতা বিট্টু মল্লিক, শংকর মাঝি,ও সুমন বিশ্বাস।



 তার পরই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের ছাত্র ছাত্রীদের স্বার্থ বিরোধী কাজ অর্থাৎ এই করোনা সংক্রমণের সময় প্রায় জোর করে কেন্দ্র জয়েন্ট পরীক্ষা দিতে বাধ্য করছে তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ জামালপুরে মেমারী-চকদিঘী-তারকেশ্বর রোড ১০ মিনিট ধরে অবরোধ করে বিক্ষোভ দেখায়। সেখান থেকে কেন্দ্রীয় সরকার বিরোধী স্লোগান দেয় তারা। তারা আজকের দিনে এই বার্তা দেয় যে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছে।