Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমান জেলায় ৩৫ টি গ্রাম পঞ্চায়েত করোনা মুক্ত

 

পূর্ব বর্ধমান জেলায় ৩৫ টি গ্রাম পঞ্চায়েত করোনা মুক্ত


ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : করোনা ভাইরাসের করালগ্রাস থেকে মুক্ত পূর্ব বর্ধমান জেলার ৩৫ টি গ্রাম পঞ্চায়েত। সরকারি নির্দেশিকা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যই এমনটা সম্ভব হয়েছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। পূর্ব বর্ধমান জেলায় মোট ২১৫ টি গ্রাম পঞ্চায়েত আছে। এর মধ্যে ৩৫ টি গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণ ভাবে করোনা মুক্ত। 


বুধবার এক সাংবাদিক সম্মেলনে এটা ঘোষণা করেছেন পূর্ব বর্ধমানের জেলা শাসক বিজয় ভারতী। তিনি বলেন, আউসগ্রাম ১ ব্লকে ৭ টি গ্রাম পঞ্চায়েত, এরমধ্যে ৫ টি পঞ্চায়েত করোনা মুক্ত। এই পঞ্চায়েত গুলি হলো আউসগ্রাম, বিল্বগ্রাম, দিগনগর ১, দিগনগর ২ ও গুসকরা ২ গ্রাম পঞ্চায়েত। আউসগ্রাম ২ ব্লকের কোটা ও রামনগর গ্রাম পঞ্চায়েত। ভাতাড় ব্লকের বনপাস ও সাহেবগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েত। বর্ধমান ১ ব্লকের কুড়মুন ১ ও বাঘায় ২ গ্রাম পঞ্চায়েত। বর্ধমান ২ ব্লকের বন্ডুল ২ গ্রাম পঞ্চায়েত। গলসি ১ ব্লকের কৃষ্ণরামপুর ও চক তেঁতুল গ্রাম পঞ্চায়েত। জামালপুর ব্লকের আবুজহাটি ১ ও ২ গ্রাম পঞ্চায়েত। কাটোয়া ১ ব্লকের গোয়াই ও সুদপুর গ্রাম পঞ্চায়েত। খন্ডঘোষ ব্লকের শাঁকারি ১ ও ২ গ্রাম পঞ্চায়েত। মঙ্গলকোট ব্লকের কৈচর ১ গ্রাম পঞ্চায়েত। মন্তেশ্বর ব্লকের বাঘাসন গ্রাম পঞ্চায়েত, ডেমুড় গ্রাম পঞ্চায়েত, মাঝেরগ্রাম গ্রাম পঞ্চায়েত, মাহমুদপুর ১ ও মাহমুদপুর ২ গ্রাম পঞ্চায়েত, পিপলন গ্রাম পঞ্চায়েত, সসুনি গ্রাম পঞ্চায়েত এবং মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত। পূর্বস্থলি ২ ব্লকের ঝাউডাঙা গ্রাম পঞ্চায়েত ও মুকশিমপাড়া গ্রাম পঞ্চায়েত। রায়না ১ ব্লকের হিজলনা গ্রাম পঞ্চায়েত এবং রায়না ২ ব্লকের বড়বৈনান গ্রাম পঞ্চায়েত ও পাঁইটা ২ গ্রাম পঞ্চায়েত।

এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অরিন্দম নিয়োগী।