Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু, ঘাতক গাড়িটিকে খুঁজছে পুলিশ

 

মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু, ঘাতক গাড়িটিকে খুঁজছে পুলিশ


নিজস্ব সংবাদদাতা, আউশগ্রাম : আউশগ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবা ও ছেলের। আহত আরও ১ জন। পুলিশ সূত্রে জানা যায় মৃতের নাম সঞ্জয় মাজি (৩৩) ও সুরজিৎ মাজি (৩)। গুরুত্বর জখম সুমন বাগ। আউশগ্রাম দুই নম্বর ব্লকের অমরপুর অঞ্চলের গোয়ালারা গ্রামের বাসিন্দা।মঙ্গলবার বেলা ভর দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গুসকরা ইলামবাজার রাস্তায় ছোঁড়া চন্ডিতলা মোড়ের কাছে।স্থানীয়সূত্রে জানা যায় সঞ্জয় মাজি ও ছেলে সুরজিৎ কে নিয়ে বাড়ি থেকে ভাইপো সুমন বাগের বাইকে চড়ে ছোঁড়া হাটতলায় একটি বেসরকারি ব্যাঙ্কের লোনের কিস্তির টাকা জমা করে বাড়ি ফেরার সময় ছোঁড়া চন্ডিতলা মোড়ের কাছে পিছন থেকে একটি চারচাকা গাড়ি সজোরে বাইকের পিছনে ধাক্কা মেরে পালিয়ে যায়। বাইক থেকে ছিটকে পরে গুরুত্বর জখম হয় তিন জন।


 স্থানীয়রা তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে বন নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় ও সুরজিৎ কে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সুমন বাগ। এদিন হাসপাতালে ছেলে ও স্বামীর মৃতদেহ আকড়ে কান্নায় ভেঙে পড়েন ললিতা মাজি ও তার শাশুড়ি। ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বর্ধমান পুলিশ মর্গে পাঠানো হয়েছে।