Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন ও করোনা আবহে পরীক্ষা গ্রহণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদ মেমারিতে


 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন ও করোনা আবহে পরীক্ষা গ্রহণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদ মেমারিতে


সেখ সামসুদ্দিন : আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের সামনে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা উত্তোলন করেন ও কেক কাটেন ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য এবং সহযোগিতা করেন ব্লক টি এম সি পি সভাপতি রাহুল দেব ঘোষাল। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মেমারি ১ ব্লক সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের জেলা সহসভাপতি মুকেশ শর্মা, যুবনেতা সন্দীপ পরামানিক, বাগিলা অঞ্চল কার্যকরী সভাপতি অর্ক ব‍্যানার্জী, নিমো ২ অঞ্চল সভাপতি চিত্তরঞ্জন ব‍্যানার্জী, মেমারি কলেজ ছাত্র ইউনিট সভাপতি ইমতিয়াজ, সদস‍্য ছাত্রী শবনম সহ ছাত্রছাত্রী ও দলীয় নেতৃত্ববৃন্দ। 



এখান থেকে বামুনপাড়া মোড় পর্যন্ত পথচলতি সাধারণ মানুষকে মাস্ক পরিয়ে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের কোভিড পরিস্থিতি উপেক্ষা করে নিট ও জয়েন্ট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বামুনপাড়ার মোড়ে রাস্তায় বসে প্রতিকী অবস্থান বিক্ষোভ করে ছাত্রছাত্রীরা।