Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে মশার বংশ বিস্তার রোধে ১৩ টি পঞ্চায়েতকে ৩০ হাজার গাপ্পি মাছ প্রদান

 

জামালপুরে মশার বংশ বিস্তার রোধে ১৩ টি পঞ্চায়েতকে ৩০ হাজার গাপ্পি মাছ প্রদান


অতনু হাজরা, জামালপুর : মশার বংশ বিস্তার রোধ করতে গাপ্পি মাছের উপর ভরসা রাখছে প্রশাসন। জামালপুর ব্লক মৎস্য দপ্তর থেকে মশা বাহিত রোগ প্রতিরোধ করতে বা ডেঙ্গি প্রতিরোধ করতে ব্লকের ১৩ টি পঞ্চায়েতের হাতে ৩০ হাজার গাপ্পি মাছ তুলে দেওয়া হলো । সোমবার পঞ্চায়েত প্রতিনিধিদের হাতে এই মাছ তুলে দেন বি ডি ও শুভঙ্কর মজুমদার,পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, মৎস্য কর্মাধ্যক্ষ সুনীল ধারা, ব্লক ফিসারি অফিসার মলয় সাউ সহ অন্যান্যরা। মলয় বাবু জানান এই গাপ্পি মাছ মূলত মশার লার্ভা মারতে সাহায্য করবে।


 এই মাছগুলি পঞ্চায়েত থেকে ভি আর পি গণ এলাকার নয়নজুলি, বিভিন্ন ড্রেন ও যে সমস্ত পুকুরে মশার লার্ভা আছে সেই জায়গাগুলোতে ছাড়বে। এই গাপ্পি মাছ ছাড়ার ফলে মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গি কমবে বলে মনে করছেন প্রশাসনিক কর্মকর্তারা।