Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা সচেতনতা প্রচারে জামালপুর থানার পুলিশ


করোনা সচেতনতা প্রচারে জামালপুর থানার পুলিশঅতনু হাজরা, জামালপুর : করোনা সংক্রমণ দ্রুত বাড়ছে আমাদের রাজ্যে। জামালপুরেও হয়েছে বেশ কিছু সংক্রমণ।জামালপুর থানার পুলিশ এই পরিস্থিতিতে নিরবিচ্ছিন্ন ভাবে বিশেষ ট্যাবলোর সাহায্যে পুরো ব্লক জুড়ে করোনা সচেতনতার প্রচার করে চলেছে। এবিষয়ে বিশেষ অগ্রণী ভূমিকা নিয়েছেন থানার অফিসার ইন চার্জ অরুণ কুমার সোম। আজও ব্লকের বিভিন্ন জনবহুল এলাকায় প্রচার করে জামালপুর থানার পুলিশ।বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলা, বারে বারে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়া বা স্যানিটাইজ করা, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনো এসব প্রচার করা হয়।জামালপুর থানার পক্ষ থেকে এই প্রচারের ফলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা যথেষ্ট বেড়েছে বলেই মনে করছেন তথ্যবিজ্ঞমহল। অনেক বেশি মানুষ এখন মাস্ক ব্যবহার করছেন দেখতে পাওয়া যাচ্ছে।