Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিধায়ক সৈকত পাঁজার উদ্যোগে স্যানিটাইজ করা হলো বেনেগ্রাম



বিধায়ক সৈকত পাঁজার উদ্যোগে স্যানিটাইজ
করা হলো বেনেগ্রাম


অতনু হাজরা, বিজুর : গত কালকেই পূর্ব বর্ধমানে করোনার সর্বোচ্চ সংক্রমণ হয়েছে। প্রায় প্রতিটি ব্লকই কম- বেশি আক্রান্ত।আজ মেমারী-২ ব্লকের বিজুর-২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেনেগ্রামকে পুরো স্যানিটাইজ করা হয়। এলাকার বিধায়ক সৈকত পাঁজা নিজে উপস্থিত ছিলেন।



সেখানে ১০০ দিনের কাজের কর্মরত সকলের মধ্যে তিনি মাস্ক বিতরণ করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দীনবন্ধু ঘোষ, বৃন্দাবন ঘোষ সহ অন্যান্যরা। সৈকতবাবু বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা আগস্ট মাসে যে কয়েক দিন লকডাউন ঘোষণা করেছেন করোনার চেন কাটার জন্য তাতে তাঁর বিধানসভার প্রত্যেক মানুষকে তা মেনে চলতে অনুরোধ করেন।



 সাথে সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও বলেন বিধায়ক সৈকত পাঁজা। মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা আর বারে বারে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার কথা বলেন।