Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অসহায় প্রতিবন্ধী মানুষকে ট্রাই সাইকেল প্রদান জামালপুর পঞ্চায়েত সমিতির


অসহায় প্রতিবন্ধী মানুষকে ট্রাই সাইকেল প্রদান জামালপুর পঞ্চায়েত সমিতির


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুর পঞ্চায়েত সমিতি প্রতিনিয়ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। যে কোনো সমস্যার কথা জানালেই সাথে সাথেই তার সমাধানের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে।জামালপুরের ময়না গ্রামের এক অসহায় প্রতিবন্ধী মানুষ হলেন রামপদ হাঁসদা। তাঁর পা দুটি অকেজো হওয়ায় তিনি পঞ্চায়েত সমিতির কাছে একটি ট্রাই সাইকেলের আবেদন করেন। তাঁর আবেদন পাওয়ার সাথে সাথেই আজ ব্লক অফিসে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক তাঁর হাতে একটি ট্রাই সাইকেল তুলে দেন। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবু হেমব্রম ও তারক টুডু সহ অন্যান্যরা। ট্রাই সাইকেলটি পেয়ে খুবই খুশি রামপদবাবু। তিনি জামালপুর পঞ্চায়েত সমিতি ও ভূতনাথ মালিককে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

 ভূতনাথ মালিক বলেন তাঁদের কাছে রামপদবাবু আবেদন করেছিলেন উনি ঠিক মত বাইরে বেরোতে পারছেন না বা ক্রাচ নিয়ে সেভাবে বেশি দূর যেতে পারেন না। তাই তার আবেদনের ভিত্তিতে তাঁকে একটি ট্রাই সাইকেল দেওয়া হলো।তাছাড়া তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সব সময়ই বলেন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে তার সেই ইচ্ছাকেই সম্মান জানিয়ে তাঁরাও কাজ করে যাচ্ছেন। কোনোরকম ভাবে কেউ সমস্যায় পড়লে তাঁদের কাছে খবর এলে যতটা পারছেন সেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবার চেষ্টা করছেন। তাঁরা শুধুমাত্র মুখ্যমন্ত্রীর দেখানো পথই অনুসরণ করছেন বলে জানান।