Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিধায়কের হাত ধরে, আউশগ্রামে দলবদল

 

বিধায়কের হাত ধরে, আউশগ্রামে দলবদল


নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলায় আউশগ্রামের অমরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শ্রীচন্দ্রপুর গ্রামে, শুক্রবার বিকেলের এক সভায় শতাধিক বিজেপি পরিবারের ১৭০ জন বিজেপি কর্মী, সমর্থক, আঞ্চলিক স্তরের নেতারা এদিন অঞ্চল তৃণমূল কংগ্রেসে যোগদান করে।

অমরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে অমরপুরের শ্রীচন্দ্রপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই যোগদান সভার আয়োজনে ছিলেন আউশগ্রাম ২ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরি সভাপতি সেখ আব্দুল লালন ও অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি গোলাম মোল্লা।

আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দারের হাত ধরে এদিন আবারও একবার বিজেপিতে ভাঙ্গন। স্থানীয়সুত্রে খবর আউশগ্রামের জঙ্গল মহলের আউশগ্রাম ২ ব্লকের সাংগঠনিক সভায় যমুনাদিঘিতে অনুব্রত মণ্ডলের নির্দেশে ব্লক স্তরে সাংগঠনিক ভাবে রদবদল করা হয়। সেই সভায় কেষ্ট মোড়ল হঠাৎই আউশগ্রামের বিশিষ্ট সমাজসেবী সেখ আব্দুল লালনকে তুলে এনে সাংগঠনিক পদে বসান। আউশগ্রাম ২ ব্লকের কার্যকরি সভাপতির পদের দায়িত্ব দেন। তারপর থেকেই তার উদ্যোগেই একেরপর এক সভায় গ্রামে গ্রামে বিজেপি থেকে তৃণমূলে যোগদান শুরু হয়।

এদিনের শ্রীচন্দ্রপুর গ্রামের সভায় আবারও একবার বিজেপির ৫২ নম্বর জেড পি-তে ভাঙ্গন। যদিও এনিয়ে জানতে চাওয়া হলে বিজেপি মণ্ডল সভাপতি নিতাই বিশ্বাস বলেন,"খুব বেশি যোগদান করেনি। জনা চারেক গেছে, তৃণমূলে।"

স্থানীয়সুত্রে খবর আউশগ্রামের জঙ্গলমহলের অমরপুর গ্রামের শ্রীচন্দ্রপুর গ্রামের পার্থ সুত্রধর, দীনেশ সুত্রধর, কালিনাথ বাগ্দী, সহদেব ধীবর, রূপা বাগ্দী, বাপী আঁকুড়ে, শক্তিপদ আঁকুড়ে সহ আরও অনেকে এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন।

শ্রীচন্দ্রপুরের তৃণমূলের আয়োজনের এই যোগদানের সভায় এদিন উপস্থিত ছিলেন আউশগ্রাম ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি সৈয়দ হায়দার আলী, জেলা পরিষদ সদস্যা কাকলি রাজা, তৃণমূল নেতা সেখ আব্দুল লালন, গোলাম মোল্লা ও আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার।

আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দারের হাত ধরে এদিন বিজেপি থেকে তৃণমূলে যোগদান করে। শুক্রবার বিকেলের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে আউশগ্রাম ২ ব্লকের কার্যকরি সভাপতি সেখ আব্দুল লালন বলেন,"মা মাটি মানুষের এই সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কাছে কোনো ভেদাভেদ নেই। সবার সমান অধিকার। তাই উন্নয়ন কাজের শরিক হতে প্রতিদিনই বহু মানুষ আসছেন আরও আসবেন। সকলকেই দলে সুস্বাগতম।" 

যদিও আউশগ্রাম ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদ সদস্য রামকৃষ্ণ ঘোষ বক্তব্য রাখতে গিয়ে বলেন, "আগামীতে তৃণমূলই সরকার গড়বে। কোনো সংশয় নেই। নজরুল, রবীন্দ্রনাথের এই দেশকে জাতি দিয়ে ভাগ করা এতো সহজ নয়। এই আমাদের নিরন্ন মানুষকে নিয়েই, আগামীর লড়াইয়ে জিতবে তৃণমূল।"

তবে এদিনের সভায় আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার বলেন,"আপনারা আমাকে যখন ডাকেন, তখনই আমি আপনাদের কাছে আসি। আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক। যখন দল যা দায়িত্ব দেবে, তাই পালন করবো। আগামীতে আপনাদের অংশগ্রহণে দল আরও শক্তিশালী হবে। তৃণমূলে আরও মানুষ আসবেন। আগামীতে তাদের আরও স্বাগতম। "