Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মাধবডিহি থানার উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ দিবস পালন

                    ভিডিও দেখতে ছবির উপরে ক্লিক করুন

মাধবডিহি থানার উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ 
দিবস পালন 

অতনু হাজরা, মাধবডিহি : সেফ ড্রাইভ ও সেভ লাইফ কর্মসূচি চালু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচি ৮ জুলাই চার বছর পূর্ণ করে পাঁচ বছরে পড়লো। রাজ্যের সমস্ত থানাতেই এই নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার অফিসার ইন চার্জ পুষ্পেন্দু জানার উদ্যোগে আজ একটি মোটর সাইকেল রালি বের করা হয়। থানা থেকে বের হয়ে লোহাই বাজার ঘুরে ছোটবৈনান হয়ে আবার সেই রালি থানায় ফিরে আসে। বাইক পরিক্রমা থেকে পথচলতি সমস্ত মানুষকে সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে সচেতন করা হয়। প্রত্যেককে অনুরোধ করা হয় কেউ যেন মদ্যপ অবস্থায় বাইক বা কোনো গাড়ি না চালান। সাথে সাথে সাধারণ মানুষকেও সচেতন ভাবে পথ চলতে পরামর্শ দেন পুষ্পেন্দু জানা। সকল মানুষকে ট্রাফিক নিয়ম মেনে চলা বা লোকাল জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণকারি সিভিক ভলান্টিয়ারদের নির্দেশ মেনে চলতে বলা হয়। এরই সঙ্গে করোনা সংক্রমণের জন্য সকলকে প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে নিষেধ করা হয়। সকলে যেন মাস্ক পড়েন ও সামাজিক দুরত্ব বজায় রাখেন সে বিষয়েও মানুষকে সচেতন করা হয়। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার মানুষ।