Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সেফ ড্রাইভ-সেভ লাইফ ও করোনা সচেতনতা নিয়ে জামালপুর থানার বিশেষ প্রচারাভিযান



সেফ ড্রাইভ-সেভ লাইফ ও করোনা সচেতনতা নিয়ে
জামালপুর থানার বিশেষ প্রচারাভিযান


অতনু হাজরা, জামালপুর : যত দিন যাচ্ছে করোনা সংক্রমণের হার ততই বেড়ে চলেছে। সাধারণ পথ চলতি মানুষদের সেফ ড্রাইভ ও সেভ লাইফ নিয়ে প্রচার করার সঙ্গে করোনা নিয়ে সচেতনতার প্রচার করলো জামালপুর থানার পুলিশ। জামালপুর থানার অফিসার ইন চার্জ অরুণ কুমার সোমের উদ্যোগেই এই প্রচার। বেশ কয়েক সপ্তাহ জুড়ে নিরবিচ্ছিন্ন ভাবে প্রচার করেই চলেছে জামালপুর থানা। মঙ্গলবার থানার পক্ষ থেকে জৌগ্রাম এলাকায় প্রচার করা হয়। সমস্ত পথচলতি মানুষদের হেলমেট পরে মোটর বাইক চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো, একটি বাইকে দুজনের বেশি না চাপা, মুখে অবশ্যই মাস্ক ব্যবহার করা তার সাথে সামাজিক দূরত্ব বজায় রাখা, সময়ে সময়ে স্যানিটাইজার বা সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোবার পরামর্শ দেওয়া হয়। জামালপুর থানার এই প্রচারের ফলে সাধারণ মানুষ প্রত্যেকেই প্রায় মাস্ক ব্যবহার করছেন। পুলিশের পক্ষ থেকে এই প্রচারের প্রশংসা করছে সাধারণ মানুষ।