Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিদ্যাসাগরের ১৩০ তম প্রয়াণ দিবসে যুবশ্রী সংগঠনের শ্রদ্ধা



বিদ্যাসাগরের ১৩০ তম প্রয়াণ দিবসে যুবশ্রী সংগঠনের শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট : ভারতীয় নবজাগরণের পথিকৃৎ মহান মানবতাবাদী পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর ১৩০ তম প্রয়াণ দিবসে পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি'র পক্ষ থেকে স্বাস্থ্যবিধি বজায় রেখে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। পূর্ব বর্ধমান জেলার কালনা ১ ব্লকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবশ্রী সংগঠনের রাজ্য সভাপতি  নির্মল মাঝি, রাজ্য যুগ্ম-সম্পাদক  নিতাই বসাক,  কোষাধ্যক্ষ ও অফিস সম্পাদক প্রণয় সাহা।

        ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তিনি প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও অপরবোধ্য করে তোলেন। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পান্ডিত্যের জন্য তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন। অন্যদিকে তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক। বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষার প্রচলন, বহুবিবাহ ও বাল্যবিবাহের মত সামাজিক অভিশাপ দূরীকরণে তার অক্লান্ত সংগ্রাম আজও স্মরণ করা হয় যথোচিত শ্রদ্ধার সঙ্গে।

        যুবশ্রী সংগঠনের কর্মকর্তারা বলেন, বর্তমানে সারাদেশ গভীর সংকটের আবর্তে নিমজ্জিত। একদিকে চরম অর্থনৈতিক মন্দা, কোটি কোটি বেকার, জ্বরা মৃত্যু মহামারী অতিমারীর গভীরতম দুঃসময়ে যখন সমাজ ও অর্থনীতির নিজস্ব নিয়মকে অনুধাবন করা, যুক্তি ও বৈজ্ঞানিক মানসিকতার চর্চা অনুশীলনের প্রয়োজন, তখন যুক্তিহীন মানসিকতা, অন্ধবিশ্বাস, ধর্মের নামে চরম ভন্ডামী, সাম্প্রদায়িক হিংসা প্রতিদিন পরিকল্পিতভাবে বাড়িয়ে তোলা হচ্ছে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে মানুষের প্রতি মহামানব বিদ্যাসাগরের গভীর উদার ও অকৃত্রিম ভালোবাসার কথা আমরা বেদনার সাথে স্মরণ করছে যুবশ্রী সংগঠন। রাজ্যের বেকার যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের দাবিতে যে যুবশ্রী আন্দোলন গড়ে উঠেছে সেখানে আপোষহীন ভাবে লড়াই করবার সাহস যোগানে এই মহামানব কে স্মরণ করা হচ্ছে।