Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পৌর স্বাস্থ্যকর্মীদের করোনা ভাতা বন্ধের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর কাছে অনলাইনে স্মারকলিপি



পৌর স্বাস্থ্যকর্মীদের করোনা ভাতা বন্ধের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর কাছে অনলাইনে স্মারকলিপি


ডেস্ক রিপোর্ট : করোনা ভাতা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সরব হলো পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী ইউনিয়ন। পৌর স্বাস্থ্য কর্মীরা জানান, জুলাই মাস থেকে রাজ্য জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বাড়ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পৌর স্বাস্থ্যকর্মীদের সংক্রমণ রোধে কাজ করার কারণে  এপ্রিল,  মে, জুন মাসে ১০০০ টাকা করে করোনা উৎসাহ ভাতা চালু করেন। কিন্তু দুঃখের বিষয় হলেও এ কথা সত্য, জুলাই মাস থেকে যখন সংক্রমণ ভয়াবহ আকারে বাড়ছে এবং সরকার স্বাস্থ্য কর্মীদের এলাকায় নজরদারির কাজে জীবনের ঝুঁকি নিয়ে সামিল হওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন, সেই সময় করোনা ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া দুর্গাপুর পৌরনিগমে কর্মরত স্বাস্থ্য কর্মীদের ৩০০০ টাকা প্রাপ্য করোনা উৎসাহ ভাতা এখনো অব্দি দেওয়া হয়নি। তাই পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের দুর্গাপুর শাখার পক্ষ থেকে কেকা পাল ও গার্গী দাস এক প্রেস বিবৃতিতে জানান, সোমবার তারা অনলাইনে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপির মাধ্যমে দাবি করেছেন - যতদিন না করোনা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন এই উৎসাহ ভাতা ৫০০০ টাকা করে দিতে হবে।
দুর্গাপুর পৌরনিগমের কর্মরত সমস্ত পৌর স্বাস্থ্যকর্মীদের অবিলম্বে গত তিন মাসের করোনা ভাতা দিতে হবে। অবিলম্বে পৌর স্বাস্থ্যকর্মীদের মূল বেতন বৃদ্ধি করতে হবে। পৌর স্বাস্থ্যকর্মীদের অবসরকালীন ভাতা চালু করতে হবে । পৌর স্বাস্থ্যকর্মীদের অবসরের বয়সসীমা ৬৫ বছর করতে হবে।

 এই দাবীসমূহ সম্বলিত স্মারকলিপি আজ মুখ্যমন্ত্রী কে অনলাইনে প্রেরণ করা হয়েছে। সাথে সাথে এই স্মারকলিপির প্রতিলিপি অর্থমন্ত্রী, শ্রমমন্ত্রী, পৌর মন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী , পশ্চিমবঙ্গ  সরকারের গঠিত  গ্লোবাল এডভাইজারী কমিটির চেয়ারম্যান অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় কে এবং জেলার জেলাশাসক, সি এম ও এইচ  এবং পৌর নিগমের মেয়র কে দেওয়া হয়েছে।
অবিলম্বে  পৌর স্বাস্থ্যকর্মীদের দাবি মানা না হলে  আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে পৌর স্বাস্থ্যকর্মীরা যেতে বাধ্য হবেন। সংগঠনের তরফে এমনটাই জানানো হয়েছে।