Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আনলক ২ : সাধারণ মানুষকে সচেতন করতে জামালপুর থানার বিশেষ উদ্যোগ


আনলক ২ : সাধারণ মানুষকে সচেতন করতে 
জামালপুর থানার বিশেষ উদ্যোগ

অতনু হাজরা, জামালপুর : করোনা সংক্রমনে দেশ জুড়ে চলছে আনলক ২ পর্যায়। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে এলো জামালপুর থানা। অফিসার ইন চার্জ অরুন কুমার সোমের উদ্যোগে জামালপুর থানার পুলিশ আজ মসাগ্রাম ও আজহাপুর সংলগ্ন চৌমাথায় জাতীয় সড়কের ধারে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। সেই অনুষ্ঠানে জামালপুর থানার পুলিশকর্মী, সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান মঞ্চ থেকে পথ চলতি সাধারন মানুষকে বলা হয় প্রত্যেকে বাড়ি থেকে প্রয়োজন ছাড়া যেন না বের হন। যদি বাইরে বের হন তাহলে অবশ্যই মুখে মাস্ক পড়তে হবে এবং প্রত্যেকের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। নাহলে করোনা থেকে মুক্তি পাওয়া যাবে না। সকলে সচেতন হলেই রোখা যাবে করোনা। পথ চলতি মানুষদের হাতে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করিয়ে প্রত্যেকের মুখে মাস্ক পরিয়ে দেওয়া হয়।


এরই পাশাপাশি  সেফ ড্রাইভ ও সেভ লাইফ এর প্রচার করা হয়। রাস্তায় বাইক থেকে গাড়ি দাঁড় করিয়ে তাদের সেফ ড্রাইভ ও সেভ লাইফ সম্পর্কেও সচেতনতার বার্তা দেওয়া হয়। পুলিশের এই উদ্যোগ সব মহলেই প্রশংসিত হচ্ছে।