Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মানুষের অভাব অভিযোগ জানতে গ্রামে জনসংযোগে পঞ্চায়েত সমিতির সভাপতি



মানুষের অভাব অভিযোগ জানতে  গ্রামে জনসংযোগে
 পঞ্চায়েত সমিতির সভাপতি

অতনু হাজরা, জামালপুর : সরকারি পরিষেবা কেমন পেয়েছেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, জয়বাংলা এই সমস্ত প্রকল্পের সুবিধা গ্রামের সাধারণ মানুষ পাচ্ছেন কিনা তা জানতে সরাসরি মানুষের কাছে পৌঁছে গেলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক। বুধবার তাঁরা পাড়াতল ১ ও পাড়াতল ২ পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ঘুরে এলাকার মানুষদের সাথে কথা বলেন। সকলে ঘর পেয়েছেন কি না? এলাকার রাস্তা ঘাট কেমন বার্ধক্য বা বিধবা ভাতা পাচ্ছেন কিনা জয়বাংলা প্রকল্পে ৬০ বছরের ঊর্ধে এস সি, এস টি সকলে সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা এই সকল বিষয়ে খোঁজ খবর নেন। তাঁদের সঙ্গে ছিলেন স্থানীয় পঞ্চায়েতের প্রধানগণ।তাঁরা সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের অভাব -অভিযোগ শোনেন। যেসমস্ত এলাকায় রাস্তাঘাট একটু খারাপ আছে সেগুলিকে এই বর্ষায় দ্রুত ধাস বা মরাম ফেলে ঠিক করে দেবার কথা বলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক। পঞ্চায়েত সমিতির সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষকে কাছে পেয়ে খুশি এলাকার মানুষ। ওই এলাকার অসহায় মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান।