Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

এস ইউ সি আই নেতা খুনের অভিযোগ, প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ কর্মসূচি


এস ইউ সি আই নেতা খুনের অভিযোগ, প্রতিবাদে 
দুর্গাপুরে বিক্ষোভ কর্মসূচি

ডেস্ক রিপোর্ট : দলীয় নেতা খুন হওয়ার  প্রতিবাদে বিক্ষোভে সামিল এস ইউ সি আই(সি)-র পশ্চিম বর্ধমান জেলা কমিটি।  নেতৃত্বের অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার  জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুধাংশু জানাকে তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর বাড়ি ভাঙচুর করে তাকে হত্যা করে ও দেহ ঝুলিয়ে দেয়। পশ্চিম বর্ধমানের জেলা কমিটির সদস্য  সোমনাথ ব্যানার্জী'র আরও অভিযোগ  তৃণমূলের গুণ্ডাবাহিনী মৈপিঠ অঞ্চলের গ্রামে গ্রামে ঘুরে এস ইউ সি আই(সি) নেতা-কর্মী-পঞ্চায়েত সদস্যদের বাড়ি ঘেরাও করে মারধর, ভাঙচুর, আগুন লাগানো শুরু করে যা এখনও চলছে। শম্ভূ দাস, পূর্ণ দাস, দয়াল কাজলি, গোবিন্দ মন্ডল, রাধা মিদ্দে প্রমুখকে প্রচন্ড মারধোর করে।  গুরুতর জখম অবস্থায় বারুইপুর হাসপাতালে পাঠানো হয়েছে।এছাড়া লক্ষণ জানা সহ আরও ৫ জনের দোকান ভাঙচুর করে। তৃণমূলের দুষ্কৃতীরা  এস ইউ সি আই দলের ১০ জন কর্মীকে তুলে নিয়ে যায়, তাঁরা এখনও নিখোঁজ। সোমনাথবাবু জানান, গত ২ জুলাই পঞ্চায়েতে দুর্নীতি ও আমফান ক্ষতিপূরণের দুর্নীতি নিয়ে তৃণমূল প্রধানের বিরুদ্ধে এস ইউ সি আই(সি)-র নেতৃত্বে থানায় ডেপুটেশন হয়। উল্লেখ্য আড়াই বছর অতিক্রান্ত হওয়ার সম্ভবনায় সংখ্যা-লঘিষ্ঠ পঞ্চায়েত সংখ্যা-গরিষ্ঠ করার হীন উদ্দেশ্যে তৃণমূল দল এস ইউ সি আই(সি)–র নির্বাচিত সদস্যদের উপর আক্রমণ করছে। বর্তমান আক্রমণও সেই উদ্দেশ্যেই। ১৯৮৯ সালের ৯ ডিসেম্বর থেকে সিপিএম এই অঞ্চলে এস ইউ সি আই(সি) নেতা কর্মীদের উপর আক্রমণ করে ৯ জন নেতা-কর্মীকে হত্যা করেছে। সেই সিপিএম রাই এখন তৃণমূলে যোগ দিয়ে একইভাবে এস ইউ সি আই(সি)-র উপর আক্রমণ করছে।
 
   এস ইউ সি আই নেতা সোমনাথ ব্যানার্জী বলেন এই নৃশংস হত্যার প্রতিবাদে শনিবার দুর্গাপুরে বিক্ষোভ কর্মসূচী চলে। দাবী  তোলা হয় অবিলম্বে সুধাংশু জানার খুনের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে । এবং এলাকায় পুলিশ ও প্রশাসনের  সাহায্যে শান্তি ফেরাতে হবে।