Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

চুরি যাওয়া মোটরভ্যান উদ্ধার করে ফিরিয়ে দিল জামালপুর থানার পুলিশ



চুরি যাওয়া মোটরভ্যান উদ্ধার করে ফিরিয়ে দিল
জামালপুর থানার পুলিশ

অতনু হাজরা, জামালপুর : গত একমাসে জামালপুর থানায় ৪ টি মোটরভ্যান চুরি যাবার অভিযোগ জমা পড়ে। সেই মোতাবেক তদন্ত করে চুরি যাওয়া মোটরভ্যান উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিল জামালপুর থানা।আঝাপুর পুলিশ ক্যাম্প থেকে ভ্যানগুলি মালিকের হাতে তুলে দেন এস ডি পি ও আমিনুল ইসলাম ও জামালপুর থানার অফিসার ইন চার্জ অরুণ কুমার সোম। আমিনুল ইসলাম বলেন অভিযোগ পেয়েই জেলার বিভিন্ন প্রান্তে এমনকি জেলার বাইরেও অনেক জায়গায় তল্লাশি চালিয়ে এগুলি উদ্ধার  করা হয়েছে। ভ্যান গুলি চুরি যাওয়ায় খুবই অসুবিধার মধ্যে ছিলেন মালিকরা। কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিল। এখন ফিরে পেয়ে তারা খুব খুশি আবার নতুন করে কাজ করতে পারবে। এজন্য তারাও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানায়। চুরি যাওয়া মোটরভ্যান দ্রুত ফিরিয়ে দেওয়ায় সাধারণ মানুষ পুলিশের কাজের যথেষ্ট প্রশংসা করছে।