Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরের প্রত্যন্ত গ্রামে ১৫টি ঠান্ডা পানীয় জল প্রকল্প



জামালপুরের প্রত্যন্ত গ্রামে ১৫টি ঠান্ডা পানীয় জল প্রকল্প


অতনু হাজরা, জামালপুর : জামালপুর ১ নং পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েত এলাকায় ১৫ টি ঠান্ডা পানীয় জল প্রকল্প চালু হয়েছে। সোমবার এই অঞ্চলের বেত্রাগর ও সেলিমাবদের ইসলামপল্লীতে ২টি ঠান্ডা পানীয় জল প্রকল্পের উদ্বোধন হলো। উদ্বোধন করেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান ডলি নন্দী, উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল, পঞ্চায়েত সদস্যা সীমা ধারা, চন্দনা পান সহ লাল্টু পাত্র, অনুপ ঘোষ সহ আরো অনেকে। মেহেমুদ খান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী সব সময় সাধারণ মানুষের  ভালোর জন্য সর্বদা সজাগ দৃষ্টি রাখেন। তাই রাজ্যের মানুষকে এত প্রকল্প উপহার দিয়েছেন।



এই ঠান্ডা পানীয় জলের প্রকল্পের জন্য তিনি জামালপুর ১ নং পঞ্চায়েতকে ধন্যবাদ জানান। উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল বলেন পঞ্চায়েত এলাকায় এরকম অনেকগুলি ঠান্ডা বিশুদ্ধ পানিয় জলের প্রকল্প করা হয়েছে। তার মধ্যে ১৫টি তৈরি হয়ে গেছে।প্রতিটির জন্য খরচ হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। এলাকার মানুষ ও সাধারণ পথ চলতি মানুষের কাছে বিশুদ্ধ পানিয় জল পৌঁছে দেওয়াই তাঁদের উদ্দেশ্য বলে তিনি জানান। এলাকার মানুষ এই ধরণের একটি ঠান্ডা বিশুদ্ধ পানিয় জলের ব্যবস্থা করার জন্য পঞ্চায়েতের সকল কর্তাব্যক্তিকে ধন্যবাদ জানান।