Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে জামালপুরে বিজেপি'র ডেপুটেশন



অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে জামালপুরে
 বিজেপি'র ডেপুটেশন


অতনু হাজরা, জামালপুর :  বিজেপি'র রাজ্য কমিটির কর্মসূচি অনুযায়ী শুক্রবার সারা রাজ্যের সমস্ত বিদ্যুৎ অফিসে অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি আয়োজিত হয়। সেই কর্মসূচিতেই বিজেপি'র জামালপুর ব্লক কমিটির পক্ষ থেকে আজ জামালপুরে বিদ্যুৎ অফিসের সামনে বাড়তি বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে অবস্থান বিক্ষোভ ও শেষে ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান সদর  জেলার অন্যতম সাধারণ সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী, জিতেন ডকাল সহ তিনটি মন্ডলের সভাপতি ও কর্মী সমর্থকরা। রামকৃষ্ণবাবু বলেন,  এই লকডাউনের সময় যেভাবে বাড়তি বিল পাঠানো হয়েছে বিশেষকরে কলকাতায় সি এস সি তে তাতে করে মানুষ খুবই সমস্যার মধ্যে পড়েছেন। তাছাড়া অনেক জায়গাতেই এই অতিরিক্ত বিল পাঠানো হয়েছে। তাঁরা এর প্রতিবাদ করছেন ও এই বিল প্রত্যাহারের দাবি জানাচ্ছেন বলে তিনি জানান।