Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুঃস্থ ও মেধাবী ছাত্রকে সম্বর্ধনা দিলো জামালপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ



দুঃস্থ ও মেধাবী ছাত্রকে সম্বর্ধনা দিলো জামালপুর ব্লক
তৃণমূল ছাত্র পরিষদ


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের উত্তর শুঁড়ের বাসিন্দা মধুসূদন  দে। পেশায় তিনি সংবাদ পত্র ফেরি করেন। অর্থনৈতিক  অবস্থা খুবই খারাপ। কোনো মতে তার পরিবারের দিন গুজরান হয়। সেই মধুসূদন বাবুর ছেলে জয় এবারের মাধ্যমিক পরীক্ষায় অভাবকে সঙ্গে নিয়েও ৫৯৯ নম্বর পায়। তার এই ফলে খুশি তার পরিবার সহ পাড়ার মানুষজন। উত্তর শুঁড়ের দরিদ্র পরিবারের মেধাবী সন্তান জয় দে কে জামালপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ থেকে সম্বর্ধনা দেওয়া হলো রবিবার। একই সঙ্গে তারা  উচ্চ মাধ্যমিক পড়তে জয়ের বই খাতা কিনে দেবার প্রতিশ্রুতিও দেন। জয়ের পরিবার এখন ছেলের উচ্চ শিক্ষার জন্য যেকোনো সুহৃদয় মানুষ বা প্রতিষ্ঠানের সাহায্য প্রার্থী।