Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা আক্রান্ত পরিবারকে পঞ্চায়েতের সহায়তা



করোনা আক্রান্ত পরিবারকে  পঞ্চায়েতের সহায়তা

অতনু হাজরা, জামালপুর : কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছেন পাড়াতল ২ পঞ্চায়েতের বাহাদুরপুর গ্রামের একজন। তার পুরো পরিবার এখন হোম আইসোলেশনে। খুবই দরিদ্র পরিবার অসহায় ভাবে দিন কাটাচ্ছে তারা। এই খবর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান এর কাছে আসার পরই পাড়াতল ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মাবিয়া বেগমকে নির্দেশ দেন বিষয়টি দেখার জন্য। নির্দেশ পাবার সাথে সাথেই পঞ্চায়েতের সদস্য আনোয়ার সরকার সেই বাড়িতে চাল, ডাল, আলু, পেঁয়াজ, নুন, সর্ষের তেল সহ নানা জিনিষ পৌঁছে দিয়ে আসেন। এই সাহায্য পেয়ে অনেকটাই সমস্যা মিটবে ওই পরিবারের। মেহেমুদ খান জানান করোনা আক্রান্ত যেকোনো পরিবারেরই কোনো সমস্যা হলে তিনি খবর পেলেই সাথে সাথে ব্যবস্থা করবেন। তিনি বলেন পঞ্চায়েত সমিতি তথা সরকার তাদের পাশে আছে।কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশই আছে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রসঙ্গত এর আগে জামালপুর ১পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল বেত্রাগর গ্রামের করোনা আক্রান্তের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করে ছিলেন।