Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গাংপুরে তৃণমূলের মিছিলে জেলা পরিষদের সহ-সভাধিপতি ও কর্মাধ্যক্ষরা


পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গাংপুরে তৃণমূলের মিছিলে জেলা পরিষদের সহ-সভাধিপতি ও কর্মাধ্যক্ষরা

অর্ঘ্য ব্যানার্জী : একদিকে অতিমারি করোনা আতঙ্ক আর লকডাউনের জেরে কাজ কর্ম হারিয়ে মানুষজন খুবই অসহায়।  এরই মাঝে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের অবস্থা গোদের উপর বিষ ফোঁড়ার মতো। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করতে রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন। আর সেই ফাঁকে সাড়া দিয়ে পথে নেমেছে বর্ধমান ২ ব্লকের গাংপুর এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

পেট্রোল, ডিজেল, কেরোসিন ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সোমবার পথে নেমেছে তারা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে  গাংপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিলের পুরোভাগে ছিলেন পূর্ব বর্ধমান  জেলা পরিষদের সহ সভাধিপতি  দেবু টুডু , কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, মিঠু মাঝি সহ অন্যান্যরা।  সামাজিক দূরত্ব মেনে নাক-মুখ মাক্সে ঢেকে মিছিলে পা মেলান অনেকেই। মিছিলটি গাংপুর থেকে শুরু হয়  কাঁঠালবাগান হয়ে গাংপুরে এসে শেষ হয়। স্থানীয় নেতৃত্বের মধ্যে ছিলেন কল্যাণ ব্যানার্জী,  শিপ্রা ব্যানার্জি , পুলক দাস, শেখ  জাহের আলী সহ অন্যান্যরা।