Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় পূর্ব বর্ধমান জেলায় প্রথম মেমারির সাদিয়া বানু



মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় পূর্ব বর্ধমান জেলায় প্রথম
 মেমারির সাদিয়া বানু

সেখ সামসুদ্দিন : পশ্চিমবঙ্গ মধ‍্যশিক্ষা পর্ষদের পর মাদ্রাসা বোর্ডেরও ফল প্রকাশ হয়েছে। পূর্ব বর্ধমান জেলায় প্রথম হয়েছে মেমারি হাই মাদ্রাসার ছাত্রী সাদিয়া বানু। মেমারি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। খাঁড়ো গ্রামে হাই মাদ্রাসা স্কুলের পাশের প্লটেই থাকে সাদিয়া বানু'রা। ওর বাবা মহঃ সাবিবউদ্দিন একজন ব্যবসায়ী এবং মা সাহিদা বানুএকজন গৃহবধূ। তাদের বড় মেয়ে সাদিয়া বানু হাই মাদ্রাসা বোর্ডে মাধ্যমিক পরীক্ষায় ৭৫১ নম্বর পেয়ে পূর্ব বর্ধমান জেলায় প্রথম স্থান অর্জন করেছে। ৮০০ নম্বরের পরীক্ষায় ৯৩.৮৫ শতাংশ নম্বর পেয়েছে।

সাদিয়া সায়েন্স স্ট্রিমে মেমারি বিদ‍্যাসাগর স্মৃতি বিদ‍্যামন্দিরে (ইউনিট - ১) ভর্তি হবে এবং ভবিষ্যতে ডাক্তারী পড়ার ইচ্ছা রয়েছে।