Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রবীন সিপিআই(এম) নেতা নিখিলানন্দ সর - এর জীবনাবসান



প্রবীন সিপিআই(এম) নেতা নিখিলানন্দ সর - এর জীবনাবসান

ডেস্ক রিপোর্ট : আজ ভোরে প্রয়াত হয়েছেন প্রবীন সিপিআই(এম) নেতা নিখিলানন্দ সর। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। সংসদীয় রাজনীতিতে নিখিলানন্দ সর দু'বার সাংসদ, পাঁচবার বিধায়ক এবং অবিভক্ত বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। বামপন্থী রাজনীতির এক বর্নময় চরিত্র ছিলেন তিনি। তাঁর সাহস, লড়াকু মেজাজ ও ভূমি আন্দোলনে ভুমিকা রূপকথার গল্পের মতো ছড়িয়ে আছে। ১৯৩৬ সালে মঙ্গলকোটের নিগন গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৮ সাল থেকে বাম আন্দোলন ও ভূমি আন্দোলনে যুক্ত হন। কয়েক বছর যবগ্রাম হাইস্কুলে শিক্ষকতা করেছেন। তারপর সিপিআই(এম) পার্টির সর্বক্ষনের কর্মী হন। ৭০ দশকে আধা ফ্যাসিস্ত সন্ত্রাসে আত্মগোপন করেছিলেন গুজরাট,পাঞ্জাব ও হিমাচল প্রদেশে। ১৯৬৯, ১৯৭১, ১৯৭৭, ১৯৮২, ১৯৮৭ সালে মঙ্গলকোট বিধানসভা কেন্দ্র থেকে বিজয়ী হন। মোট পাঁচবার বিধায়ক হয়েছিলেন। ১৯৯৫ সালে অবিভক্ত বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হন। ১৯৯৯ ও ২০০৪ সালে বর্ধমান লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন।মাঝে কয়েক বছর তন্তুশ্রীর চেয়ারম্যান ছিলেন। বিগত কয়েক বছর খুব অসুস্থ ছিলেন। রাজনীতি কর্মকান্ড থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। নিখিলবাবুর মৃত্যুর খবর শুনে তাঁর হটুদেওয়ানের বাড়ীতে শেষ শ্রদ্ধা জানান প্রাক্তন সাংসদ সাইদুল হক, প্রাক্তন বিধায়ক সাজাহান চৌধুরী, সিপিআই (এম) নেতা গনেশ চৌধুরী, দুর্যোধন সর প্রমুখ নেতৃত্ব ও বহু সাধারন মানুষ।