Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভৈরবপুরে পুড়ে যাওয়া গৃহস্থ বাড়ি পরিদর্শন ও সহায়তা প্রদান


ভৈরবপুরে পুড়ে যাওয়া গৃহস্থ বাড়ি পরিদর্শন ও সহায়তা প্রদান


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের চকদিঘি পঞ্চায়েতের ভৈরবপুরে গ্রামে হঠাৎ এক গৃহস্থের বাড়িতে আগুন লেগে সর্বস্ব পুড়ে যায়।  পেশায় তাঁতী গোপাল নন্দী খুবই অসহায় হয়ে পড়েন। খবর আসতেই জামালপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে বি ডি ও শুভঙ্কর মজুমদার ও পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান তাঁর বাড়িতে যান। তাঁদের সঙ্গে ছিলেন চকদিঘি পঞ্চায়েতের প্রধান গৌর সুন্দর মন্ডল সহ গ্রাম  পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা। সেখানে গিয়ে তাঁরা ওই পরিবারের মানুষজনের সাথে কথা বলেন এবং পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে তাঁদের হাতে বিভিন্ন সাংসারিক জিনিস যেমন হাঁড়ি, কড়াই, স্টোভ, বালতি, খুন্তি, মগ সহ আপাতত একটি ত্রিপল তাঁদের দিয়ে আসেন।স্বভাবতই সরকারি সাহায্য পেয়ে পেশায় তাঁতী গোপালবাবু খুব খুশি। মেহেমুদ খান বলেন খবর পেয়েই আমরা সরকারি সাহায্য পৌঁছে দিয়েছি ওনার বাড়িতে। তিনি বলেন মুখ্যমন্ত্রী নিজে বার বার বলছেন অসহায় আর্ত পীড়িত মানুষের পাশে দাঁড়াবার জন্য। তাই দ্রুত তাঁর বাড়িতে সরকারি সাহায্য পৌঁছে দেওয়া হলো। তাঁর সঙ্গে তিনি আরো জানান ব্লকের কোনো মানুষ অসুবিধায় পড়লে তাঁদের যেন জানায়। তাহলে তাঁরা তাদের সাহায্য করতে পারবেন। কারোর যদি কোনো রক্তের প্রয়োজন হয় তাহলে তাঁর কাছে যোগাযোগ করলে তিনি তার ব্যবস্থা করে দেবেন বলে জানিয়েছেন।