Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দলনেত্রীর নির্দেশ মত জামালপুরে পালন করা হলো শহীদ দিবস



দলনেত্রীর নির্দেশ মত জামালপুরে পালন করা হলো
 শহীদ দিবস


অতনু হাজরা, জামালপুর : করোনা সংক্রমণের জেরে বাতিল হয়েছে ধর্মতলায় তৃণমূলের ২১ শে জুলাই এর শহীদ দিবসের সমাবেশ। তার পরিবর্তে দলনেত্রী নির্দেশ দিয়েছিলেন রাজ্যের প্রতিটি বুথে বুথে করতে হবে শহীদ স্মরণ তুলতে হবে দলের পতাকা। যদিও সামাজিক দূরত্ব মেনেই এটা করার কথা বলা হয়েছিল। সেই মোতাবেক জামালপুর ব্লকের প্রতিটি অঞ্চলের নেতৃত্বকে সেই নির্দেশ দিয়েছিলেন জামালপুর ব্লক তৃণমূলের নেতা মেহেমুদ খান। নিজের পার্টি অফিসে তিনি ব্লকের আর এক তৃণমূল নেতা ভূতনাথ মালিককে নিয়ে শহীদ বেদিতে মাল্যদান, দলীয় পতাকা উত্তোলন ও শহীদ স্মরণ করেন।


শেষে উপস্থিত সকলকে একটি করে চারা গাছ দেন। তিনি বলেন এখনো পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির ও তৃণমূলের বিকল্প কেউ নেই। ২০২১ বিধানসভা ভোটে আবার তৃণমূল কংগ্রেসই সরকার গড়বে এবিষয়ে কোনো সন্দেহ নেই এবং জামালপুরের আসনটি তিনি তৃণমূল প্রার্থীকে জিতিয়ে মমতা ব্যানার্জিকে উপহার দিতে চান। তিনি আরো জানান জামালপুর ব্লকের


প্রতিটি বুথেই শহীদ স্মরণ করে শহীদ দিবস পালন করা হয়েছে। ভূতনাথ মালিক বলেন ২১জুলাই এর মঞ্চ থেকে দিদি দলের সৈনিকদের পথ চলার নির্দেশ দেন। তিনি যেভাবে নির্দেশ দেবেন সেভাবে চলেই তাঁরা জামালপুর বিধান সভা আসনটি জিতে তাঁকে সমর্পণ করতে চান। তিনি বলেন এইমুহূর্তে তৃণমূলের বিকল্প কেউই নেই।