Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

যুবশ্রী'রা হতাশ, ২০১৩ সালে দেওয়া মুখ্যমন্ত্রী'র প্রতিশ্রুতি আজও পর্যন্ত বাস্তবায়িত হলো না

                                                         ফাইল চিত্র

যুবশ্রী'রা হতাশ, ২০১৩ সালে দেওয়া মুখ্যমন্ত্রী'র প্রতিশ্রুতি আজও পর্যন্ত বাস্তবায়িত হলো না

ডেস্ক রিপোর্ট : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর স্বপ্নের যুবশ্রী প্রকল্পের যুবশ্রী'রা হতাশ। মুখ্যমন্ত্রী'র ২০১৩ সালে দেওয়া "যুবশ্রী থেকে স্থায়ী কর্মসংস্থান" প্রতিশ্রুতি আজ পর্যন্ত বাস্তবায়িত হলো না। দীর্ঘ সময় ধরে যুবশ্রী'রা তাদের ন্যায্য অধিকারের দাবিতে প্রতিনিয়ত মুখ্যমন্ত্রী, শ্রমমন্ত্রী সহ সমস্ত সরকারি দপ্তরে আবেদন করে চলেছে কিন্তু সরকারের সেই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। বারবার পথে নেমে প্রতিবাদ জানিয়ে এসেছে তারা। এমনকি গত বছর সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি নবান্ন অভিযানেও সামিল হয়েছিল। বর্তমান লকডাউন পরিস্থিতিতে সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে "পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি"র পক্ষ থেকে জেলায় জেলায় অনলাইনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হচ্ছে। 


সেই কর্মসূচি অনুযায়ী ১ জুলাই কলকাতা জেলা যুবশ্রী কমিটি'র পক্ষ থেকে অনলাইনে দাবিপত্র পেশ করা হল। নেতৃত্বে ছিলেন অনিন্দিতা রায়, সুদীপ্তা ঘোষ, সোমা সেন, আশিস ঘোষ, সঞ্জয় দেব। তাদের দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য, যুবশ্রী থেকে স্থায়ী কর্মসংস্থান, বাজারমূল্য অনুযায়ী ভাতা বৃদ্ধি, প্রতি ছয় মাস অন্তর রিনুয়াল এর নামে এ্যানেক্সার থ্রি জমা করা বাতিল, অনৈতিক ভাবে বন্ধ হয়ে যাওয়া ভাতা পুনরায় চালু এবং সকলকে ভাতা প্রদান করতে হবে। এছাড়া সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীতে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছে।