Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

হোয়াইটসঅ্যাপেই গ্রাম সমস্যার মুশকিল আসান : দৃষ্টান্ত জামালপুরে



হোয়াইটসঅ্যাপেই গ্রাম সমস্যার মুশকিল আসান,
দৃষ্টান্ত জামালপুরে


অতনু হাজরা,জামালপুর : সরকারি পরিষেবাকে মানুষের কাছে পৌঁছে দিতে এক অভিনব পন্থা বেছে নিলো জামালপুর ১ নং গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল একটি হোয়াটস আপ গ্রুপ খুলেছেন যার নাম 'জামালপুর ১পঞ্চায়েতের কথা'। তাতে সংযুক্ত করছেন পঞ্চায়েত এলাকার সমস্ত গ্রামের বিভিন্ন শ্রেণীর মানুষদের। সেই গ্রুপেই সাধারণ মানুষ জানাতে পারবেন তাদের সমস্যার কথা।তারই ভিত্তিতে সাথে সাথে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে পঞ্চায়েত। উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল বলেন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বার বার বলছেন সরকারি পরিষেবা থেকে যেন একজন মানুষও বঞ্চিত না হন।সেই কারণেই এই গ্রুপ খোলা।এখানে সকলেই নিজের নিজের এলাকার সমস্যার কথা জানাবেন আর তাঁরা সেই সমস্যা মেটাবার ব্যবস্থা নেবেন। ইতিমধ্যেই বেশ কিছু সমস্যা সমাধানের ব্যবস্থা করা হয়েছে। জামালপুর পঞ্চায়েতের এই উদ্যোগ পথ দেখাবে অনেক পঞ্চায়েতকেই।আর এর ফলে পঞ্চায়েতের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগও আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে।