Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দলীয় নেতা খুনে দুর্গাপুরে এস ইউ সি আই-এর প্রতিবাদ


দলীয় নেতা খুনে দুর্গাপুরে এস ইউ সি আই-এর প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলী তে খুন হয়েছেন এসইউসিআই দলের নেতা সুধাংশু জানা‌। অভিযোগ তাকে তৃণমূলের আশ্রিত দুস্কৃতিকারীরা খুন করে ঝুলিয়ে দেয় এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেয় । এছাড়া এলাকায় বহু মানুষ যারা এসইউসিআই দলকে  সমর্থন করেন তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। অনেকের দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়েছে। আরও অভিযোগ মারধোর করে এবং তুলে নিয়ে চলে যায় ১০ জন এসইউসিআই কর্মীকে যাঁরা  এখনো নিখোঁজ। অনেকেই বারুইপুর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই ঘটনার প্রতিবাদে সোমবার এসইউসিআই দলের পক্ষ থেকে সারা বাংলা প্রতিবাদ দিবস এর ডাক দেওয়া হয়।

দুর্গাপুরে এই প্রতিবাদ দিবসের কর্মসূচি পালিত হয় সিটি সেন্টারে।  দাবি তোলা হয় অবিলম্বে এসইউসিআই নেতা সুধাংশু জানার হত্যার সঙ্গে যুক্ত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এছাড়া আমফান এবং রেশন নিয়ে দুর্নীতি, দলবাজি ও স্বজনপোষণ অবিলম্বে বন্ধ করতে হবে । এদিনের কর্মসূচীতে নেতৃত্ব দেন এসইউসিআই (সি)-র  পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য সোমনাথ ব্যানার্জি, সুচেতা কুন্ডু, সমীর চ্যাটার্জি, নরেন রুইদাস প্রমুখ ।