Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ফের ৩ জন করোনা আক্রান্তের খোঁজ মিললো জামালপুরে



ফের ৩ জন করোনা আক্রান্তের খোঁজ মিললো জামালপুরে

অতনু হাজরা, জামালপুর : আজ আবার ৩ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেল পূর্ব বর্ধমানের জামালপুরে। ব্লকের  জারগ্রাম পঞ্চায়েতের নারানপুর গ্রামের বাসিন্দা এই ব্যক্তি গত ১৩  জুলাই চেন্নাই থেকে ফিরেছিলেন। ১৬ তারিখ তার সোয়াব টেস্ট হয়। আজ তার রিপোর্ট পজিটিভ আসে। প্রশাসন সূত্রে খবর সেই ব্যক্তি এই কদিন হোমআইসোলেশনে ছিলেন। তার বাড়িতে গিয়ে পৌঁছেছেন জামালপুর থানার অফিসার ইন চার্জ  অরুণ কুমার সোম। আর একজন হালারা গ্রামের মহিলা।তার বাড়িতেও গিয়ে পৌঁছেছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। এই নিয়ে জামালপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জন। পর পর করোনা আক্রান্তের খোঁজ মেলায় চিন্তায় প্রশাসন। তবে কি জামালপুরও পুরো লকডাউন করতে হতে পারে? দেখা যাক কি হয়।