Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আগামীকালই মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ, জানালেন মুখ্যমন্ত্রী



আগামীকালই মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ, 
জানালেন মুখ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : সব জল্পনাকল্পনার অবসান। অবশেষে আগামীকালই প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষা ২০২০ ফলাফল। মঙ্গলবার নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফল প্রকাশের কথা ঘোষণা করেছেন। ১৭ জুলাই  উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে।  মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়, আগামীকাল সকাল ১০টায় ফলপ্রকাশ করা হবে। তবে এবছর পড়ুয়াদের হাতে  মার্কশিট দেওয়া হবে না।  করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব ও যাবতীয় স্বাস্থ্য বিধি মেনেই মার্কশিট তুলে দেওয়া হবে অভিভাবকদের হাতে। জানাগেছে, আগামী ২২ - ২৩ জুলাই অভিভাবকদের হাতে মার্কশিট দেওয়া হতে পারে।

২০২০ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৮ ফেব্রুয়ারি, শেষ হয়েছিল ২৭ ফেব্রুয়ারি। এবছর  ১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছিল।
আগামীকাল মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকাও প্রকাশ করা হবে। তবে পরীক্ষার্থীরা পরিষদের সাইট ছাড়াও বিভিন্ন সাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবে।
এদিকে, আগামীকালই সিবিএসই-র দশম শ্রেণীর ফলপ্রকাশ করা হবে বলে  মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে।