Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

চীনা পণ্য সামগ্রী বর্জন আদৌ কি সম্ভব হবে ?


চীনা পণ্য সামগ্রী বর্জন আদৌ কি সম্ভব হবে ?

নিজস্ব প্রতিবেদন : ইন্দো-চীন সংঘাত ইস্যুটি নতুন নয়। বহু আগে থেকেই রয়েছে। বর্তমান সময়ে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু সেই সমস্যার আগুনে ঘৃতাহুতি দিয়েছে। চীনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা দেশের জনগণ। ইতিমধ্যেই কংগ্রেস, বিজেপি, সিপিএম, তৃণমূল সহ অনেকেই চীনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে সামিল। শহীদ জওয়ানদের স্মরণে মোমবাতি মিছিলের পাশাপাশি চীনা জিনিস বয়কটের ডাক উঠেছে। চীন বিরোধী জাতীয়তাবাদী স্লোগানে স্বদেশী জাগরণ মঞ্চের আঁচ পাওয়া যাচ্ছে। কোথাও চীনের সামগ্রী পোড়ানো হচ্ছে। আবার কোথাও চীনের প্রেসিডেন্টের কুশপুতুল দাহ করা হচ্ছে। আসলে রাজনীতির ময়দান গরম করে তুলতেই যত আন্দোলন। তা না হলে গত কয়েকদিনের বাজার সমীক্ষা বলছে চীনা জিনিস পত্রের বিক্রি খুব একটা কমেনি।

                      ছবি : সংগৃহিত

 জাতীয়স্তরের বণিক সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স ঠিক করেছে চীনা জিনিস বিক্রির বিরোধীতা করবে। ইতিমধ্যেই তারাএকটি তালিকাও তৈরি করেছে। আর তাতেই সংগঠকদের চক্ষু চড়কগাছ। কারণ তিন হাজারের বেশি চীনা জিনিস বাজারে বিক্রি হচ্ছে। আর এই মুহূর্তে চীনা জিনিস বিক্রি বন্ধ হলে সব থেকে বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হবে ছোট খুচরো ব্যবসায়ীরা। পরিসংখ্যান বলছে এই ক্ষতির পরিমাণ ১৭ লক্ষ বিলিয়ন ডলার। ফলে এক ধাক্কায় যে অর্থনৈতিক ক্ষত সৃষ্টি হবে। সেই গায়ে আগে মলম লাগানোর ব্যবস্থা করতে হবে। তাছাড়া বিশ্ব বানিজ্য সংস্থার সদস্য দেশ হিসেবে ভারতেরও কিছু বাধ্যবাধকতা আছে। তাছাড়া দেশের শিল্প বাণিজ্যের উপযুক্ত পরিকাঠামোর উন্নয়ন না করে কিছু করতে গেলে দেশের মানুষ এমনিতেই মরে যাবে। ভারতে ওষুধ এবং চিকিৎসা সামগ্রীর বাজারে একটা বড় অংশ দখল করে রয়েছে চীন। স্বাভাবিক ভাবেই অনুমেয় পরিস্থিতি কোন জায়গায় অবস্থান করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভরতার ডাক দিয়েছেন। খুব ভালো কথা। প্রশ্ন অনেক প্রথমেই বলি দেশ আত্মনির্ভর হবে নাকি জনগন। এই প্রশ্নের সমাধান হলেই 'ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে'।