Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুর ব্লকে একদিনে করোনা আক্রান্ত ১২ জন, জনমানসে আতঙ্ক



জামালপুর ব্লকে একদিনে করোনা আক্রান্ত ১২ জন,
 জনমানসে আতঙ্ক

অতনু হাজরা, জামালপুর : গোটা দেশ জুড়ে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ।  বাড়ছে আমাদের রাজ্যেও। রবিবার পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে মোট ১২ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। ব্লক স্বাস্থ্য আধিকারিক সূত্রে জানা গেছে। আক্রান্তদের মধ্যে জৌগ্রাম এলাকার জৌগ্রামের ১জন ও টাঙাবেড়িয়ার ৩ জন রয়েছেন যারা একই পরিবারের সদস্য‌। তাদের মধ্যে একটি ৪ বছরের শিশুও আছে। এছাড়াও বেত্রাগড়, সোনারগরিয়া, দ্বীপেরমানা, বাহাদুরপুর, প্রানবল্লভপুর, ছোট ভুরকা, ইলসরা গ্রামে ১জন করে করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। এই ১২ জন আক্রান্ত হওয়ায় জামালপুরের অধিবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। চিন্তা বেড়েছে প্রশাসনেরও। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত গ্রামগুলোতে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকলকে মাস্ক ব্যবহার করতে, নির্দিষ্ট সময় অন্তর হাত ধোয়া ও ভিড় স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ প্রয়োজন না থাকলে বাড়িতেই থাকার কথাও বলা হয়েছে।

এদিকে জামালপুর ব্লক হাসপাতালে এক রোগীনির করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার ফলে হাসপাতালের একজন চিকিৎসক ও নার্স, স্বাস্থ্যকর্মী সহ আটজন কে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।