Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দিনদুপুরে বি সি রোডে গুলি চালিয়ে হত্যার চেষ্টা, বর্ধমান শহর জুড়ে চাঞ্চল্য



দিনদুপুরে বি সি রোডে গুলি চালিয়ে হত্যার চেষ্টা, 
বর্ধমান শহর  জুড়ে চাঞ্চল্য

ডেস্ক রিপোর্ট : শহর বর্ধমানে বিসি রোডে দিনদুপুরে গুলি চালিয়ে এক ব্যক্তিকে হত্যার চেষ্টায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বি সি রোগে রূপমহল সিনেমা প্রেমিসেস এর সামনে। থানার অনতিদূরে জনবহুল এলাকায় গুলি চালিয়ে খুনের চেষ্টায় সাধারণ মানুষ হতচকিত হয়ে পড়ে। আততায়ীরা মুহূর্তে বাইকে চড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় বিএসসি (সদর) শৌভিক পাত্র, বর্ধমান থানার আই সি পিন্টু সাহা সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আততায়ীর খোঁজে তল্লাশিতে নেমেছে। জানাগেছে, আহত ব্যক্তির নাম হিরামন মন্ডল (৪০)। বাড়ি জামালপুর থানার জৌগ্রামে। বর্ধমানে সরাইটিকর অঞ্চলে শ্বশুর বাড়িতে থাকে। ঋণ প্রদানকারী একটি সংস্থায় নিরাপত্তা রক্ষীর কাজ করতো। লকডাউনে কাজ হারিয়ে এখন টোটো চালাতো। তবে কেন এই ঘটনা বা আততায়ী হিরামনের পরিচিত কিনা পুলিশী তদন্তে সবই বেরিয়ে আসবে বলেই মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।