Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ইচ্ছে গ্রুপের উদ্যোগে বনবিবিতলা হাইস্কুলে রুফটপ গার্ডেনের সূচনা



ইচ্ছে গ্রুপের উদ্যোগে বনবিবিতলা হাইস্কুলে 
 রুফটপ গার্ডেনের সূচনা

অতনু হাজরা,জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের একটি প্রকৃতিপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন হলো 'ইচ্ছে'। নানাধরনের সামাজিক কাজ তারা করে থাকে।তা সে সমাজকে প্লাস্টিক মুক্ত করা কিম্বা বাড়ি বাড়ি গিয়ে নোংরা আবর্জনা সংগ্রহ করা বা গাছ লাগানো নতুবা হাসপাতালে স্যানিটাইজার ট্যানেল দেওয়াই হোক না কেন। বিশ্ব পরিবেশ দিবস থেকে তারা একটি নতুন প্রকল্পের সূচনা করেছে যার নাম তারা দিয়েছে 'তরু'। এই তরু প্রকল্পের মধ্যে দিয়ে তারা বৃক্ষ শিশু রোপন বা বৃক্ষশিশু দান করে থাকে।




শুক্রবার তারা এই তরু প্রকল্পে জামালপুরের বনবিবিতলা হাই স্কুলে রুফ টপ গার্ডেনের জন্য ১৫টি চারা গাছ তারা সেখানে লাগিয়ে দিয়ে আসে। আজ সেখানে ইচ্ছের ১৫ জন সদস্য উপস্থিত ছিল। ইচ্ছের পক্ষ থেকে অনিমেষ দত্ত বলেন বনবিবিতলা স্কুল আবেদন জানিয়েছিল তাই তারা এখানে তরু প্রকল্পে ১৫ টি গাছ লাগিয়ে দিয়ে গেলেন। আর এর পাশাপাশি মিড ডে মিলের জন্য রুফ টপেই কিচেন গার্ডেন করে দেবেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায় তাঁর বিদ্যালয়ে এই রুফ টপ গার্ডেন করে দেবার জন্য ইচ্ছে কে ধন্যবাদ জানান। বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিক্ষক বিপত্তারণ মন্ডল, বাবলু ঘোষ,পীযুষ দাস সহ পরিচালন সমিতির সদস্যরা।