Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরের সাদিপুর মাঠে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য



জামালপুরের সাদিপুর মাঠে  অজ্ঞাত পরিচয় ব্যক্তির 
মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

অতনু হাজরা,  জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের সাদিপুর মাঠের মাঝ থেকে মিললো অজ্ঞাত পরিচয় এক
 ব্যক্তির মৃতদেহ। আর এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই স্থানীয় জনমানসে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সকালে এলাকার মানুষ মাঠে মৃতদেহ পড়ে থাকতে  দেখে স্থানীয় সিভিক ভলেনটিয়ারকে খবর দিলে তড়িঘড়ি সেখানে পৌঁছে যান ভিলেজ পুলিশ মেহেবুব হোসেন মল্লিক। তার কাছ থেকেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জামালপুর থানার অফিসার ইন চার্জ অরুন কুমার সোম ও সেকেন্ড অফিসার সুব্রত মন্ডল। তাঁরা অকুস্থলে গিয়ে প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছেন। মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃতদেহের পাশ থেকে কীটনাশকের প্যাকেট পাওয়া গেছে। তবে এক্ষুনি নিশ্চিত করে বলা যাচ্ছে না এটা খুন নাকি আত্মহত্যা। মৃত ব্যক্তির পরিচয় খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।