Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অসহায় প্রতিবন্ধী মানুষের পাশে পঞ্চায়েত সমিতির সভাপতি



অসহায় প্রতিবন্ধী মানুষের পাশে পঞ্চায়েত সমিতির সভাপতি


অতনু হাজরা, জামালপুর : অসহায় প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ালো জামালপুর পঞ্চায়েত সমিতি। জামালপুর ব্লকের জৌগ্রামের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে জৌগ্রামেরই অসহায় প্রতিবন্ধী সম্রাট বাগ আবেদন জানান পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খানের কাছে। সেই আবেদনের ভিত্তিতে সোমবার জামালপুর ব্লক অফিস থেকে সম্রাট বাগের হাতে একটি ট্রাই সাইকেল তুলে দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। উপস্থিত ছিলেন ব্লকের বড়বাবু অঞ্জন সিনহা সহ অন্যান্যরা। স্বভাবতই এই ট্রাই সাইকেল পেয়ে খুব খুশি সম্রাট বাগ। তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।