Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আসন্ন ঈদুজ্জোহা উপলক্ষে জামালপুর ব্লক প্রশাসনের শান্তি মিটিং


আসন্ন ঈদুজ্জোহা উপলক্ষে  জামালপুর ব্লক প্রশাসনের
শান্তি মিটিং 

অতনু হাজরা, জামালপুর : আগামী শনিবার অর্থাৎ ১ আগস্ট  মুসলমান সম্প্রদায়ের  আর একটি উৎসব ঈদুজ্জোহা। করোনা আবহে যাতে সঠিক ভাবে সরকারি নিয়ম মেনে এই উৎসব পালন করা হয় সেই নিয়ে একটি আলোচনা সভার অনুষ্ঠিত হলো জামালপুর ব্লকের পঞ্চায়েত সমিতির মিটিং হলে। উপস্থিত ছিলেন বি ডি ও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, জামালপুর থানার ওসি অরুণ কুমার সোম ও মুসলিম সম্প্রদায়ের ইমাম, মোয়াজ্জেম সহ অন্যান্যরা।



ব্লক প্রশাসন থেকে জানানো হয় করোনা পরিস্থিতিতে ওই দিন নামাজ পড়ার সময় বিশেষ লোকজন জমায়েত করা যাবে না। সকলকে সমবেত ভাবে এই করোনা মোকাবিলায় সরকারকে সাহায্য করতে হবে। অবশ্য উপস্থিত সকল ইমাম, মোয়াজ্জেম সহ অন্যান্যরা এ বিষয়ে একমত হন এবং তারা কথা দেন সরকারি নিয়ম মেনেই উৎসব পালন করা হবে। তাঁরা সেভাবেই প্রচার করবেন এলাকায়। এই করোনা যুদ্ধে তাঁরাও সরকারকে সাহায্য করতে প্রস্তুত।