Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অনলাইনে পরিবেশ দিবস উদযাপনে বনবিবিতলা হাইস্কুলের নজীর


অনলাইনে পরিবেশ দিবস উদযাপনে 
বনবিবিতলা হাইস্কুলের নজীর

অতনু হাজরা, জামালপুর : করোনা সংকটে স্কুল বন্ধ।  ছাত্র-ছাত্রীরা নিজের বাড়িতেই গাছের চারা রোপনের মাধ্যমে পরিবেশ দিবস পালন করলো। কোনো গল্প কথা নয়। অভিনব এই ভাবনা পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ের। এই লক ডাউন সময়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করল তারা।


বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ের ইকো ক্লাবের কো- অডিনেটর তথা সহ শিক্ষক  সুদীপবাবু ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রীদের বাড়িতে বা বাড়ি সংলগ্ন অঞ্চলে বৃক্ষ রোপণ করতে উদ্বুদ্ধ করেন এবং সারা বছর সেই বৃক্ষ পরিচর্যা করতে বলেন। সেই মোতাবেক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বাড়িতেই একটি করে গাছ লাগায় এবং তার ছবি তুলে বিদ্যালয়ের নির্দিষ্ট নম্বরে পাঠায়।


সেই ভিডিও বা ছবি বিদ্যালয়ের ফেসবুক পেজে আপলোড করা হয়। অনলাইনে একটি ছোট্ট অনুষ্ঠানও করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শ্যামল কুমার রায় ও সহ শিক্ষক রতন চন্দ্র ধাড়া  বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরেন। প্রধান শিক্ষক, শ্যামল কুমার রায় জানান যে এই লক ডাউন সময়েও যেভাবে সকলের সাড়া পাওয়া যাচ্ছে তাতে বিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীদের ও বৃহত্তর সমাজের নিবিড় সম্পর্কের ছবিই স্পষ্ট হয়।


এর আগেও লকডাউন সময়ে নানা অনুষ্ঠান তাঁরা অনলাইনের সাহায্যেই করেছেন। সর্বোপরি তাঁরা দীর্ঘ দিন ধরে অনলাইনের মাধ্যমেই ছাত্র ছাত্রীদের পঠন-পাঠনের কাজ করে যাচ্ছেন। শিক্ষা মহলের মতে বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ের  এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।