Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গুসকরায় বামপন্থী ছাত্র-যুবদের বিক্ষোভ মিছিল ও সভা


পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গুসকরায় বামপন্থী ছাত্র-যুবদের বিক্ষোভ মিছিল ও সভা

ডেস্ক রিপোর্ট : করোনা সংক্রমণ প্রতিরোধে পৃথিবীর অনেক দেশকেই লকডাউন প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতে হয়েছে। চাহিদা কমেছে পেট্রোপণ্যের। আন্তর্জাতিক বাজারে পাল্লা দিয়ে কমেছে অপরিশোধিত তেলের দাম। বিশ্ব বাজারে তেলের দাম কমলেও ভারতে অপ্রত্যাশিত ভাবে বাড়লো পেট্রোপণ্যের দাম। এই পরিস্থিতিতে পেট্রল-ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে সরব হয়েছে বামপন্থী দলগুলো। কেন্দ্রের বিজেপি সরকার-কে নিশানা করে আন্দোলন শুরু হয়েছে। পূর্ব বর্ধমান জেলায়ও পথে নেমেছে ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক সহ সর্বস্তরের মানুষ।


পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, তীব্র বেকারত্ব ও আমফান ঘুর্ণিঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত দের ক্ষতিপূরণ ও তৃনমূলের নেতাদের আমফান দুর্যোগের ত্রানে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে ভারতের ছাত্র ফেডারেশন ও গনতান্ত্রিক যুব ফেডারেশন -এর গুসকরা পূর্ব আঞ্চলিক কমিটির পক্ষ থেকে গুসকরা বিদ্যাসাগর হল থেকে স্কুলমোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত করা হল। সোমবারের এই কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক এরফান সেখ, সিআইটিইউ-এর পক্ষ থেকে প্রশান্ত কর্মকার ও এসএফআইয়ের জেলা সম্পাদক ও সভাপতি অনির্বাণ রায়চৌধুরী ও বিশ্বরূপ হাজরা।