Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কৃষক জমায়েত, ডেপুটেশন, বিক্ষোভ, পথ অবরোধ মেমারিতে



কৃষক জমায়েত, ডেপুটেশন, বিক্ষোভ, 
পথ অবরোধ মেমারিতে

নূর আহমেদ, মেমারি : সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষে, মেমারি ১ পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে বৃহস্পতিবার মেমারির বিভিন্ন এলাকার কৃষকরা ১২ দফার দাবীর ভিত্তিতে বিডিও কে ডেপুটেশন দিলেন ।




বিক্ষোভ সভা চলাকালীন পাঁচ জনের একটি প্রতিনিধি দল মেয়াদি ১ ব্লকের বিডিও বিপুল কুমার মন্ডলের হাতে স্মারক লিপি তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন কৃষক নেতা আন্তাজ আলি দফাদার, জয়দেব ঘোষ, অমিতাভ চৌধুরী, প্রশান্ত কুমার, সাধন কর্মকার। ডেপুটেশন শেষে পাঁচ শতাধিক কৃষক মিছিল করে মেমারি শহর পরিক্রমা করে জিটি রোড চৌমাথার মোড়ে এসে রাস্তা অবরোধ করেন কৃষকরা ।




সেখানে বক্তব্য রাখেন সিআইটিইউ পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সুকান্ত কোঙার। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, কেন্দ্র সরকার পূঁজিপতিদের স্বার্থে কাজ করে চলেছে। গরীব মানুষের জন্য তাদের কোন চিন্তা নেই। অবসরপ্রাপ্ত কর্মচারীদের স্বল্প সঞ্চয়ের সুদের হার কমিয়ে দেওয়া হয়েছে।

এদিন প্রায় আধঘন্টা অবরোধ কর্মসূচি চলে, যার ফলে জি টি রোগ সহ মেমারি শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ।